নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ অবিলম্বে ২০২২ সালের টেট ওয়ান ও টেট টু পরীক্ষার নির্দেশিকা জারি করার জোরালো দাবি জানিয়েছে পরীক্ষার্থীরা৷ অন্যথায় তারা সমস্যায় পড়বে বলে জানায়৷ মঙ্গলবার এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ অল ত্রিপুরা বি এড এবং ডি ই এল ই ডি উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য অবিলম্বে ২০২২ সালের টেট ওয়ান ও টেট টু পরীক্ষার নির্দেশিকা জারি করার জোরালো দাবি উঠেছে! অবিলম্বে পরীক্ষার নির্দেশিকার জারি করার জন্য সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের তরফ থেকে মঙ্গলবার শিক্ষা দপ্তরে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ তাদের তরফে অভিযোগ করা হয়েছে অনেকেরই চাকুরীর বয়স সীমা শেষ হয়ে যাওয়ার পথে৷ অবিলম্বে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে পরীক্ষা গ্রহণ না করা ফলে ওইসব চাকুরী প্রার্থীরা জটিল সমস্যার সম্মুখীন হবেন৷ সে কারণেই বিষয়টি অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করার জন্য তারা অনুরোধ জানিয়েছেন৷ সরকার অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে তারা আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলে জানিয়েছেন৷ শিক্ষা দপ্তরে ডেপুটেশন প্রদান কালে তাদের দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে এ বিষয়ে ঊর্ধতন কর্তৃপক্ষের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করা হয়৷

টেট পরীক্ষা নেয়ার দাবীতে ডেপুটেশন ও স্মারকলিপি
Tags:
Releated Posts
তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা
আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…
ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের
তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…
মোদির দূরদর্শী নেতৃত্বে বিকশিত ভারত-এর পথে দেশ: রাজীব
আগরতলা, ১০ জুন: ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা ৪৩৯৯ দিন নির্বাচিত…
১২ বছরের পথচলা উদযাপন, ইন্দ্রনগর কালী বাড়িতে যজ্ঞ ও প্রার্থনায় মন্ত্রী টিংকু রায় সহ দলীয় নেতৃত্বগণ
আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগরতলার ইন্দ্রনগর কালী মন্দিরে এক…


















