News Flash

  • Home
  • দিনের খবর
  • মালবাজারে আদিবাসী ভবন তৈরি করার নির্দেশ মমতার
Image

মালবাজারে আদিবাসী ভবন তৈরি করার নির্দেশ মমতার

মালবাজার, ১৮ অক্টোবর (হি স)। মালবাজারে আদিবাসী ভবন তৈরি করার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার প্রশাসনিক বৈঠকে এই নির্দেশ দেন।

এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘মালবাজারে থাকার তেমন একটা জায়গা নেই। জলপাইগুড়ির আর্কিটেকচার সুন্দর। টাকা কম খরচ করে থাকার সুন্দর জায়গা তৈরি করতে হবে।’

মঙ্গলবার মালবাজারে সাম্প্রতিক হড়পা পানে উদ্ধারকারীদের চাকরির প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে তাঁদের ভূয়সী প্রশংসা করেন। এর পাশাপাশি উদ্ধারকারী ৭ যুবককে ১ লক্ষ টাকার চেক, সাহসিকতার সম্মান দেন তিনি।

প্রসঙ্গত, দুর্গাপুজোর বিসর্জনের দিন ডুয়ার্সের মালবাজার শহরের পূর্ব প্রান্ত দিয়ে বয়ে যাওয়া মাল নদীতে ঘটে দুর্ঘটনা। আচমকা রুদ্ররূপ ধারণ করে দুরন্ত মাল নদী। পাহাড়ের উপর থেকে ধেয়ে আসে হড়পা বান। সেই বানের তোড়ে ভেঙে যায় প্রশাসনের তৈরি করা বালির বাঁধ। নদী ফিরে পায় তার আগেকার স্রোত। প্রতিমা নিরঞ্জন করতে আসা কয়েকটি গাড়ি ও কয়েকশো মানুষ নদীর স্রোতের মুখে পড়ে। ভেসে যায় বেশ কিছু মানুষ ও প্রতিমা নিরঞ্জনের ট্রাক। মৃত্যু হয় ৮ জনের। সেই মৃতদের পরিবারের হাতেই এদিন তুলে দেওয়া হল নিয়োগ পত্র।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top