News Flash

  • Home
  • দিনের খবর
  • ২১ অক্টোবর কেদারধামে আসবেন প্রধানমন্ত্রী মোদী
Image

২১ অক্টোবর কেদারধামে আসবেন প্রধানমন্ত্রী মোদী

গুপ্তকাশী, ১৮ অক্টোবর (হি.স.) : আগামী ২১ অক্টোবর কেদারধামে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই সফর কর্মসূচির তথ্য দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, হেডকোয়ার্টার থেকে প্রাপ্ত সূচি অনুসারে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত কেদারনাথ ধাম সফর ২১ অক্টোবর সকাল ৭.৫৫ মিনিটে কেদারনাথ হেলিপ্যাডে পৌঁছাবেন।

এরপর সকাল সাড়ে ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত বাবা কেদারের দর্শন ও পূজা করবেন প্রধানমন্ত্রী মোদী। এরপর তিনি কেদারনাথ রোপওয়ে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রধানমন্ত্রী আদিগুরু শঙ্করাচার্যের সমাধি পরিদর্শন করবেন। তিনি ধামের পুনর্গঠনের কাজও খতিয়ে দেখবেন। এরপর সকাল সাড়ে ১০টায় বদ্রীনাথের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

জেলা ম্যাজিস্ট্রেট ময়ুর দীক্ষিত জেলা পর্যায়ের আধিকারিক ও পুলিশ প্রশাসনকে প্রধানমন্ত্রীর কেদারনাথ সফরের কর্মসূচিকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করতে এবং সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

Releated Posts

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারতের দীর্ঘতম নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ায় মোদিকে অভিনন্দন রবি শাস্ত্রীর

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নতুন মাইলফলক স্পর্শ করায় প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 10, 2026

দরভাঙ্গায় কোসি নদীতে নৌকাডুবি, নিখোঁজ তিন মহিলা কৃষক

পাটনা, ১০ জুন (আইএএনএস): বিহারের দরভাঙ্গা জেলায় কোসি নদীতে কৃষকবোঝাই একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় তিন মহিলা নিখোঁজ…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top