News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য রূপ হল ডম্বুর জলাশয়, নারকেলকুঞ্জে নবনির্মিত লগহাটের উদ্বোধন করে বলেন মুখ্যমন্ত্রী
Image

ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য রূপ হল ডম্বুর জলাশয়, নারকেলকুঞ্জে নবনির্মিত লগহাটের উদ্বোধন করে বলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ অক্টোবর (হি. স.) : ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য রূপ হল ডম্বুর জলাশয়। এই জলাশয়ের নয়নাভিরাম সৌন্দর্যের মায়াবী রূপ যতবার দেখা যায় ততবারই মুগ্ধ হতে হয়। এই অপরূপ পর্যটন কেন্দ্রটির প্রচার দেশ বিদেশে ছড়িয়ে দিতে হবে। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ ডম্বুর জলাশয়ের নারকেলকুঞ্জে নবনির্মিত লগহাট উদ্বোধন করে একথা বলেন।

প্রসঙ্গত, স্বদেশ দর্শন-১ প্রকল্পে নারকেলকুঞ্জে ২৩টি লগহাট নির্মাণ কাজ শুরু হয়েছিল। বর্তমানে ১৫টির কাজ শেষ হয়েছে। এরজন্য ব্যয় হবে ৭ কোটি ৫৯ লক্ষ টাকা। কানাডার ওডেন ফেব্রিকেটেড লগ হাটের আদলে এগুলি নির্মাণ করা হয়েছে। এছাড়া আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা সদ্য ক্রয় করা অ্যাডভেঞ্চার ওয়াটার স্পোর্টস কার্যক্রমেরও উদ্বোধন করেছেন।
এদিন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, বর্হিরাজ্যে ত্রিপুরার পর্যটনক্ষেত্র সম্পর্কে কোন সম্যক ধারণা নেই। বিগত সরকারের আমলে পর্যটনক্ষেত্রের উন্নয়নে বলার মত কোন কাজই হয়নি। এখন ত্রিপুরা সরকার পর্যটনের সার্বিক উন্নয়নে কাজ করছে।

তাঁর দাবি, এখন তিনি যখনই বহিরাজ্যে যান যেখানে ডম্বুর সহ রাজ্যের বিভিন্ন পর্যটনক্ষেত্র সৌন্দর্যের প্রচার করেন। তিনি বলেন, ত্রিপুরা সরকার জাতি জনজাতিদের ঐক্যবদ্ধ রাখতে চায়। সেই দিশাতেই কাজ করছে সরকার। এই সরকার মানুষের সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গদর্শনে ত্রিপুরার উন্নয়নে কাজ করছে।

তাঁর বক্তব্য, প্রতি ঘরে সুশাসনের মাধ্যমে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের ১০০ শতাংশ সফলতার জন্য কাজ করা হচ্ছে। ত্রিপুরায় গত ১ বছরে দেশ বিদেশের প্রায় ৫ লক্ষ পর্যটক এসেছেন। পর্যটকদের আকৃষ্ট করার জন্য সরকার প্রথম থেকেই কাজ করে আসছে।তাঁর দাবি, জনজাতিদের সার্বিক কল্যাণে সরকার সবসময় অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্যে আগরতলা এয়ারপোর্টের নামাকরণ মহারাজা বীর বিক্রমের নামে নামাকরণ করা, গড়িয়া পূজার ছুটি বাড়িয়ে ২দিন করা সহ টিটিএএডিসি’র সার্বিক বিকাশেও বাস্তবমুখী পদক্ষেপ নিয়ে কাজ করা হচ্ছে। টিটিএএডিসি’র আসন সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৫০ করার জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।
তাঁর আশ্বাস, অচিরেই আগরতলা সরকারি মেডিক্যাল কলেজে ৯টি সুপার স্পেশালিটি ব্যবস্থা চালু হবে। দুটি মেডিকেল কলেজে আসনের সংখ্যা বাড়ানো হয়েছে। তৃণমূলস্তরে ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করছে।

Releated Posts

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top