News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপি আন্ধেরি পূর্ব বিধানসভা উপনির্বাচনে লড়বে না: চন্দ্রশেখর বাওয়ানকুলে
Image

বিজেপি আন্ধেরি পূর্ব বিধানসভা উপনির্বাচনে লড়বে না: চন্দ্রশেখর বাওয়ানকুলে

মুম্বই, ১৭ অক্টোবর (হি.স.) : আন্ধেরি পূর্ব বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সোমবার সাংবাদিকদের একথা ঘোষণা করেন বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে। এরপর বিজেপি প্রার্থী মুরজি প্যাটেল তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। শিবসেনার (উদ্ধব বালাসাহেব ঠাকরে) প্রার্থী ঋতুজা রমেশ লাটকে সমস্ত রাজনৈতিক দলের সিনিয়র নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

চন্দ্রশেখর বাওয়ানকুলে সোমবার সাংবাদিকদের বলেন, বিজেপি এই আসনে জিততে চলেছে, তবে এনসিপি নেতা শারদ পাওয়ার, এমএনএস সভাপতি রাজ ঠাকরে এবং বালাসাহেবের শিবসেনা বিধায়ক প্রতাপ সরনাইকের মতো সিনিয়র নেতারা উপনির্বাচনটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনুষ্ঠিত হওয়ার দাবি করেছিলেন। এ কারণে এবারের নির্বাচন থেকে প্রার্থী প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে দল। বিজেপি প্রার্থী মুরজি প্যাটেল জানিয়েছেন, তিনি দলের একজন অনুগত কর্মী। দল তাকে মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দিলে তিনি মনোনয়ন প্রত্যাহার করেন।
শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) প্রার্থী ঋতুজা রমেশ লাটকে জানিয়েছেন, তাঁর স্বামী রমেশ লাটকে দলের সব নেতার সঙ্গে সুসম্পর্ক রয়েছে। এ কারণে স্বামীর মৃত্যুর পর বিজেপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন সব নেতারা। এরপরই এই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। তাই তিনি সমস্ত নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন্ধেরির উন্নয়নই তাঁর প্রধান লক্ষ্য। স্বামীর অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করবেন।

কেন্দ্রীয় মন্ত্রী রাওসাহেব দানভে বলেন, আমরা রাজ্যের রাজনৈতিক সংস্কৃতি অনুসরণ করেছি। এর আগে গোপীনাথ মুন্ডের মৃত্যুর পর তাঁর মেয়ে যখন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তখন সব রাজনৈতিক দল প্রার্থী দেয়নি। তাই আমরাও এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে এই সিদ্ধান্ত নিয়েছি।এমএনএস নেতা রাজ ঠাকরেও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বিজেপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করতে তিনি উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে চিঠি লিখেছিলেন।

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top