News Flash

  • Home
  • খেলা
  • বিক্রমের দুর্দান্ত ব্যাটিং, পেশাদারীরা ফ্লপ, শেষ বলে হায়দ্রাবাদে হারলো ত্রিপুরা
Image

বিক্রমের দুর্দান্ত ব্যাটিং, পেশাদারীরা ফ্লপ, শেষ বলে হায়দ্রাবাদে হারলো ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর।। ঋদ্ধিমান ফের ফ্লপের তালিকায়। সঙ্গে সুদীপ, দীপকও। রাজ্যের ক্রিকেটার বিক্রম কুমার দাস আজ দুরন্ত খেললেও কার্যত সম্মিলিত সাফল্যের অভাবে পরাজয় রোখা সম্ভব হয়নি। সৈয়দ মুস্তাক আলী ট্রফি ক্রিকেটে ট্র্যাডিশনাল হার-ই হারতে হয়েছে ত্রিপুরাকে। হায়দ্রাবাদ ৫ উইকেটের ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে। চতুর্থ ম্যাচে তৃতীয় হার ত্রিপুরা দলের। দ্বিতীয় ম্যাচে উত্তর প্রদেশকে ছয় উইকেটে হারানোর পজিটিভ স্টোরি-ই একমাত্র পূঁজি রাজ্য দলের। জয়পুরে কে এল সাইনি স্টেডিয়ামে সকালে ম্যাচ শুরুতে টস জিতে হায়দ্রাবাদ প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। আমন্ত্রণ জানায় ত্রিপুরা দলকে প্রথম ব্যাট করার জন্য। নির্ধারিত ২০ ওভারে রাজ্য দল আট উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার বিক্রম কুমার দাস ৫৬ টি বল খেলে নটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৭৩ রান সংগ্রহ করে। এছাড়া, বিশাল ঘোষের ১৯ রান, শ্রীদাম পালের ১৫ রান এবং ঋদ্ধিমান সাহার ১৩ রান বাদ দিলে আর কেউ দুই অঙ্কের দোরগোড়ায় পৌঁছতে পারেনি। হায়দ্রাবাদ দলের তনয় ত্যাগরাজন ও রবি তেজা ২টি করে এবং মিলিন্দ, অনিকেত রেড্ডি ও ভগৎ ভার্মা প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে রানা দত্তের প্রথম ওভারের চতুর্থ বলে হায়দ্রাবাদ তাদের অধিনায়ক তন্ময় আগরওয়ালকে শূন্য রানে হারিয়ে কিছুটা সমস্যার সম্মুখীন হলেও তিলক ভার্মা, মাইকেল জয়সুয়াল দায়িত্বপূর্ণ ব্যাট চালিয়ে একেবারে শেষ বলে জয় ছিনিয়ে নেয়। তিলক বার্মা ৪৬ বল খেলে সাতটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি মেরে ৬৭ রান পায়। তাছাড়া, জয়সওয়াল করেছে ২১ বলে ৩২ রান। শেষে ষষ্ঠ উইকেটের জুটিতে রবি তেজা (অপরাজিত ৮) ও তনয় ত্যাগরাজন (১১ বলে অপরাজিত ২৪) জুটি দলকে কর্তৃত্বপূর্ণ জয় এনে দেয়‌। ত্রিপুরা দলের রানা দত্ত, মনি শংকর মুরাসিং, শঙ্কর পাল ও শুভম ঘোষ প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে।

Releated Posts

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ নজরে আগামী প্রজন্মের পাঁচ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৮ জুন (আইএএনএস): মহিলা টি-২০ বিশ্বকাপ বরাবরই নতুন তারকার জন্ম দিয়েছে। ২০১৬ সালে বিশ্ব ক্রিকেট পেয়েছিল তরুণ…

ByByNews Desk Jun 8, 2026

প্রজ্ঞানন্দকে ৫০ লক্ষ টাকার পুরস্কার মুখ্যমন্ত্রী বিজয়ের, একসঙ্গে বসলেন দাবার বোর্ডেও

চেন্নাই, ৮ জুন (আইএএনএস): নরওয়ে চেস প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্যের জন্য ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর. প্রজ্ঞানন্দ-কে সংবর্ধনা দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 8, 2026
Scroll to Top