News Flash

Image

বউবাজারে ফের গেলেন ফিরহাদ হাকিম

কলকাতা, ১৫ অক্টোবর (হি স)। মুখ্যমন্ত্রীর নির্দেশে শনিবার বউবাজারের ক্ষতিগ্রস্ত এলাকায় ফের গেলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান, এবার থেকে মেট্রো রেলের কাজের আগে পুলিশ ও কলকাতা পুরসভাকে জানাতেই হবে। কাজ শুরুর আগে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হবে। যারা এলাকা ছেড়ে চলে গিয়েছেন তাঁদের আর্থিক সাহায্য করবে কেএমআরসিএল। আগামী ৩০ দিনের মধ্যে এই অর্থ তুলে দেওয়া হবে। 

দুর্গা পিতুরি লেনের পর মদন দত্ত লেন। মেট্রোর কাজের জন্য ফের বউবাজারে একাধিক বাড়িতে ফাটল দেখা দেয়। ঘর ছেড়ে বেরিয়ে আসতে হয় বহু বাসিন্দাকে। বউবাজারের বাসিন্দাদের এমন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন খোদ মুখ্যমন্ত্রী। 

তাঁর নির্দেশে বউবাজারের ক্ষতিগ্রস্ত এলাকা দেখলেন ফিরহদ হাকিম। কোন বাড়ির কতটা ক্ষতি হয়েছে তা দেখতে এবং এলাকার মানুষের আস্থা ফেরাতেই রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, কলকাতার সিপি, মেট্রো রেল কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসেন। 

পরিদর্শনের পর মুখ্যমন্ত্রীর নির্দেশে একাধিক পদক্ষেপ করা হচ্ছে বলে জানান মেয়র। ফিরহাদের কথায়, “বউবাজারের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন। বারবার খবর নিয়েছেন। এই সমস্যার একটা সুরাহা হওয়া দরকার।” ঠিক হয়েছে, বউবাজারে ক্যাম্প অফিস তৈরি হবে। সেখানে থাকবেন স্থানীয় থানার ওসি, কাউন্সিলর, কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের পদস্থ কর্তা ও কেএমআরসিএলের প্রতিনিধিরা। স্থানীয় বাসিন্দাদের কোনও সমস্যা হলে ক্যাম্পে অভিযোগ জানাতে পারবেন।

Releated Posts

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top