News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে সোয়া লক্ষ টাকার শাড়ি সহ আটক তিন ব্যক্তি
Image

বিশালগড়ে সোয়া লক্ষ টাকার শাড়ি সহ আটক তিন ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর৷৷  বিশালগড় রেলস্টেশনের মুখে  এক লক্ষ পঁচিশ হাজার টাকার শাড়ি আটক পুলিশের হাতে৷ ঘটনায় তিন ব্যক্তিকে  গ্রেফতার করা হয়েছে৷ বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাস সহ পুলিশবাহিনী একটি বোলেরো গাড়িকে ধাওয়া করে বিশালগড় রেলস্টেশনের মুখে গিয়ে আটক করে গাড়িটিকে৷ বোলেরো গাড়ি থেকে এক লক্ষ ২৫ হাজার  টাকার শাড়ি উদ্ধার করেছে পুলিশ৷ বোলেরো গাড়িতে থাকা চালকসহ মোট তিনজনকেও আটক করে বিশালগড় থানায় নিয়ে আসা হয়৷ মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাস জানান শুক্রবারদিন মহাকুমার পুলিশ আধিকারিক সহ বিভিন্ন থানার পুলিশ যানবাহন তল্লাসীতে বসে৷ বালেরো গাড়িটি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় পুলিশ গাড়িটিকে সিগন্যাল দেয় আটক করার জন্য বোলেরু গাড়ি কি সিগনাল অমান্য করে একজন ট্রাফিক কনস্টেবলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ তখন মহকুমা পুলিশ আধিকারিক সহ অন্যান্য পুলিশ কর্মীরা গাড়িটির পেছনে ধাওয়া করে৷ বিশালগড় রেলস্টেশনের কাছে গিয়ে গাড়িটিকে আটক করে বিশালগড় থানায় নিয়ে আসে৷ গাড়িটি থেকে এক লক্ষ ২৫ হাজার টাকার শাড়ি উদ্ধার করা হয়েছে৷ শাড়িগুলোর মালিকানা নিয়ে এবং কাগজপত্র নিয়ে পুলিশ তদন্ত করছে৷ তবে সঠিক কাগজপত্র পাওয়া যায়নি৷ যাদেরকে আটক করা হয়েছে তাদের বাড়ি কমলাসাগর এলাকায়৷ মহকুমা পুলিশ আধিকারিক গোটা বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে৷ বর্তমানে বিশালগড় পুলিশ আধিকারিকের হাতে আটক তিনজন ব্যক্তি বিশালগড় থানা পুলিশের হেফাজতে রয়েছে৷

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top