News Flash

  • Home
  • দিনের খবর
  • বৌবাজারে বাস্তুচ্যুতদের পুনর্বাসন ও মাটি শক্ত করায় অগ্রাধিকারের আর্জি তথাগতের
Image

বৌবাজারে বাস্তুচ্যুতদের পুনর্বাসন ও মাটি শক্ত করায় অগ্রাধিকারের আর্জি তথাগতের

কলকাতা, ১৫ অক্টোবর (হি. স.) : বৌবাজারে বাস্তুচ্যুতদের পুনর্বাসন ও মাটি শক্ত করার কাজে অগ্রাধিকারের আর্জি জানালেন মেট্রো রেলের প্রাক্তন আধিকারিক তথাগত রায়।

শনিবার তিনি টুইটারে লিখেছেন, “পশ্চিমবঙ্গ সিপিএমের রাজ্য সচিব অনিল বিশ্বাস লাখ কথার এক কথা বলেছিলেন, “রাজনীতির বাইরে কিছু হয় না”। বৌবাজারের মদন দত্ত লেনের দুর্ঘটনায় এর সত্যতা প্রতি মুহূর্তে বোঝা যাচ্ছে। একটা পুরোপুরি প্রযুক্তিগত সমস্যার ব্যাপারে পাল্লা দিয়ে রাজনৈতিক হ্যাজানোর প্রকাশ দেখা যাচ্ছে মহম্মদ সেলিম, কুনাল ঘোষ ও দিলীপ ঘোষের মধ্যে।

একথা ঠিক যে মমতা জোর করে মেট্রোর রুট বদলেছিলেন প্রযুক্তিগত সমস্যার কথা না ভেবে। কিন্তু সেকথা বলবার কি এইটা সময়? এখন প্রাথমিক কাজ, যারা বাস্তুচ্যুত হয়েছেন তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং গ্রাউটিং করে মাটি শক্ত করা। এই সব জিনিসে রাজনীতি ঢোকাবার বামপন্থী প্রবণতা ঝেড়ে ফেলতে না পারলে বাঙালির ভবিষৎ অন্ধকার। অবশ্য এমনিতেই বা কি উজ্জ্বল?”

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top