News Flash

  • Home
  • খেলা
  • পানিসাগরে ফুটবল : পবন, তাপসের জোড়া হ্যাটট্রিকে নবীনছড়া সেমিতে
Image

পানিসাগরে ফুটবল : পবন, তাপসের জোড়া হ্যাটট্রিকে নবীনছড়া সেমিতে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর।। জোড়া হ্যাটট্রিক। পবন চাকমা এবং তাপস চাকমা-‌র। দুজনের জোড়া হ্যাটট্রিকে বড় ব্যবধানে জয় পেয়ে সেমিফাইনালে উঠলো নবিনছড়ার জুম্মা এফ সি দল। পানিসাগর স্পোর্টস ক্লাব আয়োজিত অটল বিহারী বাজপেয়ী প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায়। বৃহস্পতিবার আর সি পি মাঠে হয় আসরের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটি। তাতে জুম্মা এফ সি দল কার্যত বোতলবন্দি করে নেয় দামছড়ার চরাই বং দলকে। শুরু থেকেই আক্রমাত্তক ফুটবল খেলে বিপক্ষের রক্ষণভাগ তছনছ করে নেন নবিনছড়ার জুম্মা এফ সি দলের ফুটবলাররা। নবিনছড়ার জুম্মা এফ সি দল জয়লাভ করে ৬-‌০ গোলে। ম্যাচে পবন চাকমা তিনটি এবং তাপস চাকমা তিনটি গোল করেন। প্রথমার্ধে বিজয়ী দল এগিয়ে ছিলো ১-‌০ গোলে। খেলা পরিচালনা করেন তাপস দেবনাথ।

Releated Posts

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ নজরে আগামী প্রজন্মের পাঁচ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৮ জুন (আইএএনএস): মহিলা টি-২০ বিশ্বকাপ বরাবরই নতুন তারকার জন্ম দিয়েছে। ২০১৬ সালে বিশ্ব ক্রিকেট পেয়েছিল তরুণ…

ByByNews Desk Jun 8, 2026

প্রজ্ঞানন্দকে ৫০ লক্ষ টাকার পুরস্কার মুখ্যমন্ত্রী বিজয়ের, একসঙ্গে বসলেন দাবার বোর্ডেও

চেন্নাই, ৮ জুন (আইএএনএস): নরওয়ে চেস প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্যের জন্য ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর. প্রজ্ঞানন্দ-কে সংবর্ধনা দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 8, 2026
Scroll to Top