News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হাওয়াইবাড়িতে ফুট ব্রিজের বেহাল অবস্থা, কৃষকরা ক্ষুব্ধ
Image

হাওয়াইবাড়িতে ফুট ব্রিজের বেহাল অবস্থা, কৃষকরা ক্ষুব্ধ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৩ অক্টোবর৷৷  অন্নদাতা কৃষকরা আজ বিপাকে৷ পঞ্চায়েতের দ্বারস্থ হয়েও নিরাশার গ্লানি কৃষকদের মুখে৷ বিপদমুখি পায়ে হাঁটার সেতুই একমাত্র ভরসা৷ ঘটনা তেলিয়ামুড়া আর ডি ব্লকের অধীনস্থ পশ্চিম হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের পালপাড়া এলাকায়৷যারা রোদ বৃষ্টি ঝড়কে উপেক্ষা করে সমাজের জন্য খাদ্য সরবরাহ করে জীবনকে চলমান রেখেছেন তারাই আজ বিপাকে৷ প্রশাসন যেন তাদের প্রতি খেয়ালই নেই৷ কথা হচ্ছে ভগ্ণদশা মরণ ফাঁদে পরিণত পায়ে হাঁটার সেতু নিয়ে৷ তেলিয়ামুড়া আর ডি ব্লকের অধীন পশ্চিম  হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের পালপাড়া এলাকায় বসবাসকারী প্রত্যেকটি পরিবারেই কৃষিজ উৎপাদিত ফসল সামগ্রী  বাজারে বিক্রি করে সংসারের প্রতিপালন৷ বর্তমানে ওই এলাকায় প্রায় শতাধিক কৃষক পরিবার রয়েছে৷ দীর্ঘ প্রায় দেড় বছর ধরে ওই এলাকায় বসবাসকারী কৃষকরা জমিতে উৎপাদিত ফসল সামগ্রী বাজারজাত করতে হচ্ছে খুবই অসুবিধার মধ্য দিয়ে৷ কারণ ওই এলাকার কৃষকদের যেখানে জমি রয়েছে সেখানে যেতে গেলে কিংবা কৃষিজ ফসল বাজারজাত করতে গেলে ভরসা এই পায়ে হাঁটার সেতুটি৷ উল্লেখ্য, বিগত ২০১০ সালে কৃষকদের দাবি অনুযায়ী তৎকালীন প্রশাসন একটি পায়ে হাঁটার সেতু নির্মাণ করে৷ ২০১০ সালের পর থেকে এলাকার কৃষকরা অতি সহজেই কৃষিজ ফসল সহ গবাদি পশুদের অনায়াসে চলাচল করা যেত৷ অভিযোগ, দীর্ঘ প্রায় দেড় বছর পূর্ব ধরে চলাচলের একমাত্র পায়ে হাঁটার সেতুটি মরণফাঁদে পরিণত হয়েছে৷ বর্তমানে যা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে৷ সেতুটি মরণফাঁদের পরিণত হওয়ার বিষয়ে এক কৃষক অভিযোগ করে জানান, বর্তমানে এ সেতুর উপর দিয়ে সবজি ভর্তি খাঁচা মাথায় নিয়ে চলাচলে খুবই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে৷ ভগ্ণদশা সেতুর উপর দিয়ে চলাচলে বিপদমুখী৷ বিশেষ করে গবাদি পশুদের চলাচলে প্রতিনিয়তই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে৷ ভগ্ণদশা সেতুটি সারাই করার বিষয় নিয়ে পশ্চিম হাওয়াই বাড়ি গ্রাম পঞ্চায়েতে বার কয়েক আবেদন নিবেদন জানিয়ে থাকলেও কোন অজ্ঞাত কারণে ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর৷  এখন দেখার বিষয় দেড় বছর পূর্বে মরণ ফাঁদে পরিণত হওয়া পায়ে হাঁটার সেতুটি সংস্কারের কাজে হাত লাগাতে সংশ্লিষ্ট দপ্তর কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন৷ সেটি এখন লাখ টাকার প্রশ্ণ৷

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top