News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সনাক্ত হল কল্যাণীতে উদ্ধার হওয়া মহিলার মৃতদেহ
Image

সনাক্ত হল কল্যাণীতে উদ্ধার হওয়া মহিলার মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর৷৷ বুধবার কল্যাণী এলাকায় ড্রেন থেকে অপর্ণা কর্মকার ঘোষ নামে ৪৩ বছরের এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়৷ জানা যায় চিত্তরঞ্জন রোড এলাকার বাসিন্দা টমটম চালক দীপক কুমার ঘোষের স্ত্রী অপর্না কর্মকার ঘোষের মৃতদেহ ছিল এটা৷ তিনি এমবিবি কলেজে লাইব্রেরি কর্মরত চাকরিজীবী এক যুবকের সঙ্গে গত জানুয়ারি মাসে পালিয়ে যায়৷ গৃহবধূ অপর্ণা কর্মকার ঘোষ দুই মেয়েকে বাড়িতে ফেলে অপর যুবকের সঙ্গে পালিয়ে যাওয়ার বিষয়টি দুই কন্যা জানার পর মাকে আনতে যুবকের বাড়িতে বেশ কয়েকবার যায়৷ কিন্তু গৃহবধূ সেই যুবককে ছেড়ে বাড়িতে আসতে চায়নি৷ বুধবার গৃহবধূ অপর্ণা কর্মকার ঘোষের মৃতদেহ ড্রেন থেকে উদ্ধার হয়৷ স্থানীয়রা মৃতদেহ দেখে পূর্ব মহিলা থানায় খবর দেয়৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে জিবি হাসপাতালে পাঠায়৷ এই রহস্যজনক ঘটনা উদঘাটন করতে পুলিশ গৃহবধূর প্রেমিককে থানায় এনে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে৷

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top