News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Tripura:বিভিন্ন দাবীতে শিক্ষকদের তালাবন্দী করে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ কুর্তি স্কুলের ছাত্রছাত্রীদ্রেদর
Image

Tripura:বিভিন্ন দাবীতে শিক্ষকদের তালাবন্দী করে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ কুর্তি স্কুলের ছাত্রছাত্রীদ্রেদর

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১২ অক্টোবর৷৷  একাধিক দাবিতে শিক্ষকদের তালাবন্দী করে আগুন জ্বালিয়ে পথ অবরোধে বসলো কুর্তি উচ্চ মাধ্যমিক ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা৷ শিক্ষক স্বল্পতা,পানীয় জল, ব্রেঞ্চ, বাথরুম সহ একাধিক দাবিতে শিক্ষকদের তালা বন্ধি করে রাস্তা অবরোধে বসলো  উত্তর জেলার ত্রিপুরা অসম সীমান্তের কুর্তি উচ্চ মাধ্যমিক ফাজিল মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা৷
 বুধবার সকাল সাড়ে দশটা থেকে বিদ্যালয়ের সকল শিক্ষকদের স্টাফ রুমে ঢুকিয়ে তালা বন্ধি করে বিদ্যালয়ের সামনের প্রেমতলা কুর্তি সড়কের উপর আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বসে শিক্ষার্থীরা৷পথ অবরোধকারী শিক্ষার্থীরা অভিযোগ করে বলে,রাজ্যে দুটি মাত্র উচ্চ মাধ্যমিক ফাজিল মাদ্রাসা রয়েছে৷ তারমধ্যে কুর্তি উচ্চ মাধ্যমিক ফাজিল মাদ্রাসা একটি৷ কিন্তু দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতার কারণে পঠন পাঠন লাঠে উঠতে শুরু করেছে৷  বিদ্যালয়ে শিক্ষার্থীদর সংখ্যা প্রায় পাঁচশো জন,আর শিক্ষকের সংখ্যা সাকুল্যে চৌদ্দ জন৷ তাছাড়া বিদ্যালয় শুরু ও শেষের কোন নির্দিষ্ট সময় থাকেনা৷অনেক শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে আসেন না৷ অনেকে আবার বেলা বারোটা সাড়ে বারোটায় সুকলে আসেন৷কেউ কেউ আবার এটেনডেন্স খাতায় স্বাক্ষর করে মাছ শিকারে চলে যান৷নেই পর্যাপ্ত পরিমাণে বসার ব্রেঞ্চও৷ নেই বিদ্যুতিক পাখা৷ নেই ব্যাবহার যোগ্য বাথরুম৷ ছাত্রীদের জন্য নেই কমন রুমের ব্যবস্থা৷
বিদ্যালয়ের ভাঙা ব্রেঞ্চ দিয়ে রান্না হয় মিড-ডে মিল৷ এসকল দাবী দাওয়া নিয়ে শিক্ষার্থীরা একাধিকবার মৌখিক ও লিখিতভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন ও বিদ্যালয় পরিচালনা কমিটির কাছে আবেদন জানালেও নিট ফল থাকে শূন্য৷ অবশেষে দেওয়ালের পিট ঠেকলে আন্দোলনে নামার প্রস্তুতি নেয় শিক্ষার্থীরা৷ তখন নাকি প্রধান শিক্ষক এনাম উদ্দিন শিক্ষার্থীদের বলেন,তোমরা আন্দোলন করলে আমাকে শিক্ষা দপ্তর থেকে তুলে নিয়ে যাবে,এই মাদ্রাসা নাকি বেসরকারি,বলে শিক্ষার্থীদের বক্তব্য৷ সকল ভয়-ভীতিকে প্রতাখ্যান করে বুধবার সকাল থেকেই তাদের দাবী দাওয়া নিয়ে শিক্ষার্থীরা পথ অবরোধ সামিল হয়৷
 তাদের বক্তব্য তাদের দাবি-দাওয়া যতক্ষণ পর্যন্ত পূরণ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তাদের শিক্ষক বন্ধি ও এই পথ অবরোধ অব্যাহত থাকবে৷ এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন শিক্ষার্থীদের দাবি দাওয়া একপ্রকার অকপটে স্বীকার করেন৷খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কদমতলা থানার পুলিশ ও কদমতলা আর ডি ব্লকের এডিশনাল বিডিও স্বপন কুমার দাস ও কুর্তি রাম পঞ্চায়েতের প্রধান৷তাদের আশ্বাসে অবরোধকারীরা আশ্বস্ত না হলে অব্যাহত থাকে পথ অবরোধ৷
 অবশেষে পরিস্থিতি বেগতিক দেখে বিকেল প্রায় সাড়ে সাড়ে চারটা নাগাদ ঘটনাস্থলে ছুটে আসেন উওর জেলার শিক্ষা দপ্তরের ওএসডি সমীর রঞ্জন নাথ ও ধর্মনগর মহকুমার ডিসিএম৷ তাঁরা অবরোধকারীদের সাথে দীর্ঘ আলোচনার পর আশ্বস্ত করেন যে, কিছু দিনের মধ্যেই তাদের দাবি দাওয়া গুলি যথাযত পূরন করা হবে৷ তাঁদের আশ্বাসে আশ্বস্ত হয়ে শিক্ষকদের তালা মুক্ত ও পথ অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা৷তবে দীর্ঘ ছয় ঘন্টা পথ অবরোধের ফলে রাস্তার উভয় পাশে ছোট বড় গাড়ির দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়৷যাত্রী দূভর্োগ দেখা দেয় চরমে৷

Releated Posts

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026

ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের

তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026

মোদির দূরদর্শী নেতৃত্বে বিকশিত ভারত-এর পথে দেশ: রাজীব

আগরতলা, ১০ জুন: ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা ৪৩৯৯ দিন নির্বাচিত…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top