News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • রন্ধন গ্যাস সি‌লিন্ডার লিক, ভয়াবহ বিপদ থে‌কে রক্ষা পে‌ল করিমগঞ্জের কাঁঠালত‌লি
Image

রন্ধন গ্যাস সি‌লিন্ডার লিক, ভয়াবহ বিপদ থে‌কে রক্ষা পে‌ল করিমগঞ্জের কাঁঠালত‌লি

বাজারিছড়া (অসম), ১২ অক্টোবর (হি.স.) : লিকুইড পেট্রোলিয়াম গ্যাস (এল‌পি‌জি)-এর গার্হস্থ্য (ড‌মে‌স্টিক) রন্ধন গ্যামস সি‌লিন্ডার বি‌স্ফোর‌ণ থে‌কে রক্ষা পে‌লেন করিমগঞ্জ জেলার লোয়াইর‌পোয়া ব্ল‌কের অন্তর্গত কাঁঠালত‌লির এক বা‌ড়ির সদস্যরা। কেবল ওই বাড়িই নয়, বরাত জো‌রে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা থেকেও রক্ষা পেয়ছে বৃহত্তর এলাকা।

জানা গে‌ছে, মঙ্গলবার রা‌তে অসম-‌ত্রিপুরা সীমা‌ন্তবর্তী পাথারকা‌ন্দি বিধানসভা এলাকার কাঁঠালতলির বাঘন গ্রামের বাসিন্দা শিক্ষক আব্দুল সালামের মেয়ে চা তৈরি করতে রান্নাঘরে প্রবেশ ক‌রে গ্যাস সিলিন্ডারের রেগুলেটরের সুইচ অন করতেই তীব্র গ‌তি‌তে গ্যাস নির্গত হতে থা‌কে। তা দেখে তি‌নি হল্লা-চিৎকার কর‌লে বা‌ড়ির লোকজন রান্নাঘরে ছুটে যান। শিক্ষক আব্দুল সালামের ছেলে সাহস ক‌রে এক‌টি ভেজা কম্বল দিয়ে সিলিন্ডারটিকে মোড়ে বা‌ড়ির বাইরে ফেলে দেন।

সে সম‌য় বাইরে প্রচণ্ড বৃ‌ষ্টি হ‌চ্ছিল। পাশাপা‌শি গ্রা‌মের জনগণ জ‌ড়ো হ‌য়ে সিলিন্ডারে জল ঢালতে থাকেন। ফলে কিছুক্ষণ পর সিলিন্ডারের সব গ্যাস নির্গত হয়ে গেলে স্বস্তির নিঃশ্বাস নেন বা‌ড়ির লোকজন সহ গ্রামবাসীরা।

Releated Posts

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026

গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রেখে রাজ্য ও দেশের উন্নয়নে কাজ করুন, অরুণাচলের বিধায়কদের রাধাকৃষ্ণনের আহ্বান

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গণতন্ত্রের সর্বোচ্চ ঐতিহ্য বজায় রেখে অরুণাচলপ্রদেশ ও দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ…

ByByNews Desk Sep 9, 2026

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top