News Flash

  • Home
  • দেশ
  • মহাকাল মন্দির লোক’ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Image

মহাকাল মন্দির লোক’ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি.স.) : ‘মহাকাল মন্দির লোক’ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার তিনি এই মন্দির চত্বর দেশবাসীকে উৎসর্গ করেন। উল্লেখ্য, মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ৮৫১ কোটি টাকা ব্যায়ে এই মহাকালেশ্বর মন্দির তৈরি হয়েছে।

এই করিডর উন্মোচনের আগে মহাকাল মন্দিরে বিশেষ পুজোয় বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন মহাকাল লোকের নন্দি গেটের সামনে ১৫ ফুটের উন্মোচন করেন। সেই শিবলিঙ্গের বিশেষত্ব হল, তা কালাভা দ্বারা নির্মিত। এই কালাভা হল হিন্দুধর্মের একটি পবিত্র সুতো। সবমিলিয়ে জাঁক জমক সহকারে এদিন মধ্যপ্রদেশের এই মন্দির চত্বর উন্মোচন হয়। এই অনুষ্ঠানে ২০০ জন পুরোহিত হাজির ছিলেন।

তাঁদের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়েই এই উদ্বোধন পর্ব চলল। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সহ বহু বিশিষ্ট ব্যক্তি হাজির ছিলেন এই উদ্বোধন পর্বে। তাঁদের সঙ্গে ছিলেন রাজ্যপাল মঙ্গলভাই প্যাটেল। শিবরাজ এদিন মোদীকে দেখাতে থাকেন চত্বর জুড়ে থাকা বিভিন্ন মূর্তিগুলি। এলাকা জুড়ে রয়েছে ববু থিম পার্ক। হিন্দু দেবদেবীদের ঘিরে এই বিভিন্ন থিম পার্ক এদিন ঘুরে দেখেন নরেন্দ্র মোদী। গোটা চত্বর জুড়ে ১০৮ টি পিলারে লেখা রয়েছে মহাদেবকে ঘিরে নানান কাহিনি।

এছাড়া এদিন রুদ্রসাগর ঘুরে দেখেন মোদী। সেখানে বিভিন্ন ঔষধীগুণ সম্পন্ন লতাপাতার সমাহারও তিনি ঘুরে দেখেন। এই সমস্ত দিক ঘুরে দেখার আগে নরেন্দ্র মোদী মহাকাল মন্দিরের গর্ভগৃহে পুজো করেন। প্রায় আধঘণ্টা ধরে মোদী সেখানে পুজো করেন। এরপর সেখানে ধ্যান করেন মোদী। তারপর তিনি মহাকাল লোকের উদ্বোধনে পৌঁছে যান।

Releated Posts

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026

বিমানবাহিনী একাডেমির সমাবর্তন কুচকাওয়াজ পরিদর্শন রাজনাথ সিংহের, ২৩১ ফ্লাইট ক্যাডেট ভারতীয় বায়ুসেনায় কমিশনপ্রাপ্ত

ডুন্ডিগল (তেলঙ্গানা), ১৩ জুন (আইএএনএস): তেলঙ্গানার ডুন্ডিগলে অবস্থিত বিমানবাহিনী একাডেমিতে (এএফএ) শনিবার অনুষ্ঠিত ২১৭তম কোর্সের কম্বাইন্ড গ্র্যাজুয়েশন প্যারেডে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top