নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ সোমবার সন্ধ্যায় ধর্মনগর থেকে কদমতলা যাওয়ার মূল সড়কের উপর লালছড়া শিববাড়ি সংলগ্ণ এলাকায় বৃদ্ধ এক পথচারীকে রাস্তা পারাপারের সময় বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু বাইক চালকের৷ গুরুতর আহত বাইক আরোহী৷ আহত হন বৃদ্ধ পথচারীও৷
মৃত বাইক চালকের নাম কর্নেল হোসেন৷ বাড়ি পানিসাগর থানাধীন চামটিলা রৌয়া পার্ক সংলগ্ণ এলাকায়৷ জানা যায় কর্নেল তার মা নাজিয়া বেগমকে সাথে নিয়ে বেড়াতে এসেছিল কদমতলা থানাধীন দক্ষিণ কদমতলাস্থিত মামা সাবিবর আহমেদের বাড়িতে৷ মামার বাড়ি থেকে বেরিয়ে নিজ বাড়ির উদ্দেশ্য যাওয়ার পথে লালছড়া শিববাড়ি সংলগ্ণ এলাকায় আব্দুল সত্তার নামের বৃদ্ধ পথচারীকে রাস্তা পারাপারের সময় বাঁচাতে গিয়ে দুর্ঘটনা ঘটে৷ আহত বৃদ্ধের বাড়ি কুর্তি কলোনি মানিক্যনগর এলাকায়৷ এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় কর্নেলের৷ স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে এম্বুলেন্সে করে আনা হয় কদমতলা সামাজিক হাসপাতালে৷ কর্মরত চিকিৎসক কর্নেলকে মৃত বলে ঘোষণা করে৷ তাদের মধ্যে নাজিয়া বেগম ও আব্দুল সাত্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানান্তর করা হয় ধর্মনগর জেলা হাসপাতালে৷

পথচারীকে বাঁচাতে গিয়ে মৃত্যু বাইক চালকের, গুরুতর আহত দুই
Tags:
Releated Posts
অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫
আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…
গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার
আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…
(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত
কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…
সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত
আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…


















