News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পথচারীকে বাঁচাতে গিয়ে মৃত্যু বাইক চালকের, গুরুতর আহত দুই
Image

পথচারীকে বাঁচাতে গিয়ে মৃত্যু বাইক চালকের, গুরুতর আহত দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ সোমবার সন্ধ্যায় ধর্মনগর থেকে কদমতলা যাওয়ার মূল সড়কের  উপর লালছড়া শিববাড়ি সংলগ্ণ এলাকায় বৃদ্ধ এক পথচারীকে রাস্তা পারাপারের সময় বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু বাইক চালকের৷  গুরুতর আহত বাইক আরোহী৷ আহত হন বৃদ্ধ পথচারীও৷
মৃত বাইক চালকের নাম  কর্নেল হোসেন৷ বাড়ি পানিসাগর থানাধীন  চামটিলা রৌয়া পার্ক সংলগ্ণ এলাকায়৷ জানা যায় কর্নেল তার মা নাজিয়া বেগমকে সাথে নিয়ে বেড়াতে এসেছিল কদমতলা থানাধীন দক্ষিণ কদমতলাস্থিত মামা সাবিবর আহমেদের বাড়িতে৷  মামার বাড়ি থেকে বেরিয়ে নিজ বাড়ির উদ্দেশ্য যাওয়ার পথে লালছড়া শিববাড়ি সংলগ্ণ এলাকায় আব্দুল সত্তার নামের বৃদ্ধ পথচারীকে রাস্তা পারাপারের সময় বাঁচাতে গিয়ে দুর্ঘটনা ঘটে৷  আহত বৃদ্ধের বাড়ি কুর্তি কলোনি মানিক্যনগর এলাকায়৷ এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় কর্নেলের৷ স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে এম্বুলেন্সে করে আনা হয় কদমতলা সামাজিক হাসপাতালে৷ কর্মরত চিকিৎসক কর্নেলকে মৃত বলে ঘোষণা করে৷  তাদের মধ্যে নাজিয়া বেগম ও আব্দুল সাত্তারের অবস্থা  আশঙ্কাজনক হওয়ায় স্থানান্তর করা হয়  ধর্মনগর জেলা হাসপাতালে৷

Releated Posts

বিরোধী সদস্যের ওয়ার্ডে রেগার কাজ বন্ধের অভিযোগ, ছনতৈল পঞ্চায়েতে চাঞ্চল্য

কৈলাসহর, ১১ সেপ্টেম্বর: ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর স্লোগান দিলেও বিরোধী দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যের ওয়ার্ডের সাধারণ মানুষকে সরকারি…

ByByReshmi Debnath Sep 11, 2026

সরকারি টাকায় জন প্রতিনিধির বাড়ির সীমানায় গার্ড ওয়াল, ক্ষোভে স্থানীয়রা

আগরতলা, ১১ সেপ্টেম্বর: জনসাধারণের স্বার্থে কাজ করার বদলে একজন নির্বাচিত জনপ্রতিনিধিই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 11, 2026

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top