News Flash

  • Home
  • দিনের খবর
  • Laxmi Puja:রাজবংশী প্রথা মেনে কোজাগরীর পরের দিন ক্ষেতি লক্ষ্মীপুজো করণদিঘিতে
Image

Laxmi Puja:রাজবংশী প্রথা মেনে কোজাগরীর পরের দিন ক্ষেতি লক্ষ্মীপুজো করণদিঘিতে

করণদিঘি, ১০ অক্টোবর (হি.স.) : রাজবংশী প্রথা মেনে কোজাগরী লক্ষ্মীপুজোর পরের দিন করণদিঘি ব্লকের গিরুলভাশায় অনুষ্ঠিত হয়  ক্ষেতি লক্ষ্মীপুজো। রাজবংশী সমাজের রীতিনীতি মেনেই ২০০ বছরে থেকে এই পুজো হয়ে আসছে।
প্রাচীনকাল থেকে রাজবংশী সমাজের জমিদার জোতদাররা ঘটা করে বেশি ফসল পাওয়ার জন্য ক্ষেতি লক্ষ্মী মায়ের আরাধনা করতেন। কথিত আছে, একদা এলাকায় দুর্ভিক্ষ দেখা দেয়, অনাবৃষ্টির কারণে জমিতে ফসল না ফলায় অনাহারেই দিন কাটছিল এলাকার বাসিন্দাদের। সেই বছরেই গ্রামবাসীরা ধানের জমিতে লক্ষ্মীপুজো করার পরে ফিরে আসে সোনার ফসল। তারপর থেকেই এই লক্ষ্মীপুজোর নাম হয় ক্ষেতি লক্ষ্মীপুজো।  কেউ কেউ একে ডাক লক্ষ্মী বলেন। মূলত, কোজাগরী লক্ষ্মীপুজোর পরের দিন অনুষ্ঠিত হয় ক্ষেতি লক্ষ্মীপুজো।
পুজো কমিটির সদস্য দেবকুমার সিংহ জানান, পূর্ণিয়ার রাজা পিসি লাল চৌধুরীর আমল থেকেই গরুল ভাষাতে শুরু হয় লক্ষ্মীপুজো। সহজ সরল রাজবংশী সমাজের পুরুষ ও মহিলাদের মধ্যে ক্ষেতি  লক্ষ্মীপুজোকে ঘিরে সকাল থেকেই উন্মাদনা দেখা দিয়েছে। এইদিনে রাজবংশী সমাজ বাড়ির আঙিনায় গোবরের প্রলেপ দেয়। ধানখেতে দেওয়া হয় ধূপধুনো যাতে ফসল উৎপাদন বেশি হয়। জমিদারি প্রথা বিলীন হয়ে যাওয়ার পরে রাজবংশী সমাজের পুরুষ ও মহিলারা নিষ্ঠার সঙ্গেই ক্ষেতি লক্ষ্মীপুজো করে চলেছেন।
পুজো কমিটি সভাপতি মণিলাল সিংহ জানান, পুজো উপলক্ষ্যে মেলা হবে। মেলায় তালের হাতপাখা পাইকারি ও খুচরো বিক্রি হয়। বাংলা ও বিহার থেকে পাইকাররা  তালের হাতপাখা কিনতে আসেন।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top