করণদিঘি, ১০ অক্টোবর (হি.স.) : রাজবংশী প্রথা মেনে কোজাগরী লক্ষ্মীপুজোর পরের দিন করণদিঘি ব্লকের গিরুলভাশায় অনুষ্ঠিত হয় ক্ষেতি লক্ষ্মীপুজো। রাজবংশী সমাজের রীতিনীতি মেনেই ২০০ বছরে থেকে এই পুজো হয়ে আসছে।
প্রাচীনকাল থেকে রাজবংশী সমাজের জমিদার জোতদাররা ঘটা করে বেশি ফসল পাওয়ার জন্য ক্ষেতি লক্ষ্মী মায়ের আরাধনা করতেন। কথিত আছে, একদা এলাকায় দুর্ভিক্ষ দেখা দেয়, অনাবৃষ্টির কারণে জমিতে ফসল না ফলায় অনাহারেই দিন কাটছিল এলাকার বাসিন্দাদের। সেই বছরেই গ্রামবাসীরা ধানের জমিতে লক্ষ্মীপুজো করার পরে ফিরে আসে সোনার ফসল। তারপর থেকেই এই লক্ষ্মীপুজোর নাম হয় ক্ষেতি লক্ষ্মীপুজো। কেউ কেউ একে ডাক লক্ষ্মী বলেন। মূলত, কোজাগরী লক্ষ্মীপুজোর পরের দিন অনুষ্ঠিত হয় ক্ষেতি লক্ষ্মীপুজো।
পুজো কমিটির সদস্য দেবকুমার সিংহ জানান, পূর্ণিয়ার রাজা পিসি লাল চৌধুরীর আমল থেকেই গরুল ভাষাতে শুরু হয় লক্ষ্মীপুজো। সহজ সরল রাজবংশী সমাজের পুরুষ ও মহিলাদের মধ্যে ক্ষেতি লক্ষ্মীপুজোকে ঘিরে সকাল থেকেই উন্মাদনা দেখা দিয়েছে। এইদিনে রাজবংশী সমাজ বাড়ির আঙিনায় গোবরের প্রলেপ দেয়। ধানখেতে দেওয়া হয় ধূপধুনো যাতে ফসল উৎপাদন বেশি হয়। জমিদারি প্রথা বিলীন হয়ে যাওয়ার পরে রাজবংশী সমাজের পুরুষ ও মহিলারা নিষ্ঠার সঙ্গেই ক্ষেতি লক্ষ্মীপুজো করে চলেছেন।
পুজো কমিটি সভাপতি মণিলাল সিংহ জানান, পুজো উপলক্ষ্যে মেলা হবে। মেলায় তালের হাতপাখা পাইকারি ও খুচরো বিক্রি হয়। বাংলা ও বিহার থেকে পাইকাররা তালের হাতপাখা কিনতে আসেন।

Laxmi Puja:রাজবংশী প্রথা মেনে কোজাগরীর পরের দিন ক্ষেতি লক্ষ্মীপুজো করণদিঘিতে
Tags:
Releated Posts
কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…
গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১
সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…
মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত
জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…
এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র
নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…


















