News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Assam:করিমগঞ্জের ‌পিংছড়া সংর‌ক্ষিত বনাঞ্চ‌লে নতুন আগর বাগা‌ন তছনছ দুষ্কৃতীদের, থানায় এফআইআর
Image

Assam:করিমগঞ্জের ‌পিংছড়া সংর‌ক্ষিত বনাঞ্চ‌লে নতুন আগর বাগা‌ন তছনছ দুষ্কৃতীদের, থানায় এফআইআর

বাজারিছড়া (অসম), ১০ অক্টোবর (হি.স.) : করিমগঞ্জ জেলার পাথারকা‌ন্দি বিধানসভা এলাকাধীন লোয়াইর‌পোয়া ব্ল‌কের ডেঙ্গারবন্দ গ্রাম পঞ্চায়েত (জি‌পি)-এর গোপালপুর-‌পিংছড়া সংর‌ক্ষিত বনাঞ্চ‌লে বন বিভাগ কর্তৃক নতুন ক‌রে গ‌ড়ে তোলা আগর বাগা‌নের ব্যাপক ক্ষ‌তি সাধন করেছে কতিপয় দুষ্কৃতী। ঘটনা সম্পর্কে আজ সোমবার ‌স্থানীয় বিট অফিসার আব্দুল হা‌সিব লস্কর বাজা‌রিছড়া থানায় এক‌টি লি‌খিত এফআইআর দা‌খিল করেছেন।

এফআইআর-এর ভিত্তিতে এক মামলা রুজু করে এদিন বি‌কে‌লে পু‌লিশ তদ‌ন্তে নেমেছে। তবে এই খবর লেখা পর্যন্ত কোনও ধরপাক‌ড়ের খবর পাওয়া যায়‌নি।

গত বছর সংশ্লিষ্ট বনাঞ্চলে উচ্ছেদ অভিযান চা‌লি‌য়ে প্রায় ৫০ হেক্টর বেদখলকৃত সরকা‌রি জ‌মি পুনরুদ্ধার ক‌রেছিল বন দফতর। এর পর ওই বনাঞ্চলে আগর গাছের বাগান গড়ার কা‌জে হাত দেয় ক‌রিমগঞ্জ জেলা বন বিভাগ। এর জন্য সরকা‌র ৫৫ লক্ষ ২৭ হাজার টাকা বরাদ্দ করেছে।

স্থানীয় কয়েকজন জেএফএম‌সি গঠন ক‌রে গত মে মাস থে‌কে শুরু হয় ফে‌ন্সিং ও আগরের চারা লাগা‌নোর কাজ। এতে গত প্রায় চার মা‌সে ২৫ হেক্টর সরকা‌রি ভূ‌মি‌তে আগর গা‌ছের চারা বপণ সম্পন্ন হয়। বা‌কি জ‌মি‌তে আগামী মরশুমে কাজ করার কথা র‌য়ে‌ছে বন বিভা‌গের।

এদি‌কে আগর গাছের চারাগু‌লো বর্তমা‌নে অনেক বড়ও হ‌য়ে গে‌ছে। এরই ম‌ধ্যে বন বিভা‌গের নতুন আগর বাগা‌নে দুষ্কৃতী হানায় বিভাগীয় কর্তৃপক্ষ সহ এলাকার প‌রি‌বেশ‌প্রেমীরা স্ত‌ম্ভিত হ‌য়ে প‌ড়ে‌ছেন। পু‌লিশ বর্তমা‌নে বিষয়‌টি গ‌ভীরভা‌বে খ‌তি‌য়ে দেখ‌ছে।

বিট অফিসার আব্দুল হা‌সিব লস্কর জানান, বিষয়‌টি তাঁদের নজ‌রে আসে আজ সোমবার সকা‌লে। প‌রে বন বিভা‌গের প‌ক্ষে প্রাথ‌মিক তদ‌ন্তে নে‌মে দেখা যায়, প্রায় দেড় হেক্টর জমিতে আগর বাগা‌নের চারা গাছ উপ‌ড়ে ফেলার পাশাপাশি বড় গাছগুলিকে কে‌টে তছনছ ক‌রে দি‌য়ে‌ছে এক দুষ্টচক্র। এছাড়া পা‌শের নার্সা‌রি বাগা‌ন এবং বন বিভা‌গের বি‌ভিন্ন সাইন‌বো‌র্ডেরও ব্যাপক ক্ষ‌তি ক‌রে‌ছে দুষ্কৃতীরা। ঘটনা‌টি গত রা‌তে বা তার আগের রা‌তে ঘটা‌নো হ‌য়ে‌ছে ব‌লে ধারণা করছেন বন আধিকারিকরা।

ত‌বে স্থানীয়‌দের কথায় সদ্য সমাপ্ত দুর্গা পূজার সম‌য় স্থানীয় হৈলামছড়া ফ‌রেস্ট প্রটেকশন টি‌মের কর্মীরা কার্যাল‌য়ে তালা ঝু‌লি‌য়ে ছু‌টি‌তে থাকার সু‌যো‌গে এমন কাণ্ড ঘ‌টি‌য়ে‌ছে দুষ্কৃতীরা। তাছাড়া পু‌জোর কয়‌দিন ওই এলাকায় ব্যাপক সেগুন কাঠ পাচা‌রের অভি‌যোগও করেছেন স্থানীয়রা।

Releated Posts

জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে সোনাপুরে ভক্তদের ভিড়, উঠল ন্যায়বিচারের দাবি

গুয়াহাটি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের জনপ্রিয় সংগীতশিল্পী ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সোনাপুরের জুবিন…

ByByNews Desk Sep 19, 2026

নাগাল্যান্ডের পড়ুয়াদের ১০ দিনের ‘সীমা দর্শন’ সফর, উদ্যোগ অসম রাইফেলসের

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নাগাল্যান্ডের একদল পড়ুয়া ১০ দিনের ‘সীমা দর্শন সফরে’ রওনা হয়েছে। সেনাবাহিনীর স্পিয়ার কোরের অধীন…

ByByNews Desk Sep 19, 2026

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top