নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ লক্ষী পূজার রাতে বিদ্যুতের ছোবলে গুরুতর আহত এক নাবালক৷ আহত নাবালকের নাম সুরজিৎ মজুমদার৷ ঘটনা, তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর এলাকায় রবিবার রাতে৷
ঘটনার বিবরণে প্রকাশ, নিজ বাড়িতেই লক্ষ্মী পূজা উপলক্ষে লাগানো বাহারি রঙের লাইটের তার থেকে বিদ্যুৎস্পষ্ট হয়েগুরুতর আহত হয় অজিত মজুমদারের ১০ বছর বয়সী নাবালক সুরজিৎ মজুমদার৷ ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন ওই নাবালককে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷ বিদ্যুতের ছোবলে গুরুতর আহত ওই নাবালককে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে সঙ্গে সঙ্গে তাকে অক্সিজেন লাগানো হয় এবং তার অবস্থা গুরুতর হওয়াতে প্রাথমিক চিকিৎসার পর তাকে রাজধানী আগরতলার জিবিপি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক৷ লক্ষ্মী পূজার রাতে বিদ্যুতের ছোবলে নাবালক আহত হওয়ার এই ঘটনাকে কেন্দ্র করে এক প্রকার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷৷

Laxmi Puja:লক্ষ্মীপূজার রাতে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত নাবালক
Tags:
Releated Posts
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে আরও এক অভিযুক্ত গ্রেফতার, কোটি টাকার জালিয়াতির অভিযোগ
আগরতলা, ২০ জুন: সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চলমান তদন্তে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স (এনসিসি)…
ছুরিকাঘাতে আহত যুবক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন; অভিযুক্তের খোঁজে পুলিশ
উদয়পুর, ২০ জুন: গোমতী জেলার মন্দির নগর উদয়পুরের মাতাবাড়ি এলাকায় ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন কিষান দত্ত নামে এক যুবক।…
সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব এবিভিপি, ২২ জুন জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন
কমলপুর, ২০ জুন: সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। এ…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, যোগচর্চায় সচেতনতার বার্তা
আগরতলা, ২০ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলা শহরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা। পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন…


















