News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Laxmi Puja:লক্ষ্মীপূজার রাতে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত নাবালক
Image

Laxmi Puja:লক্ষ্মীপূজার রাতে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত নাবালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ লক্ষী পূজার রাতে বিদ্যুতের ছোবলে গুরুতর আহত এক নাবালক৷ আহত নাবালকের নাম সুরজিৎ মজুমদার৷ ঘটনা, তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর এলাকায় রবিবার রাতে৷
ঘটনার বিবরণে প্রকাশ, নিজ বাড়িতেই লক্ষ্মী পূজা উপলক্ষে লাগানো বাহারি রঙের লাইটের তার থেকে বিদ্যুৎস্পষ্ট  হয়েগুরুতর আহত হয় অজিত মজুমদারের ১০ বছর বয়সী নাবালক সুরজিৎ মজুমদার৷ ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন ওই নাবালককে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷ বিদ্যুতের ছোবলে গুরুতর আহত ওই নাবালককে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে সঙ্গে সঙ্গে তাকে অক্সিজেন লাগানো হয় এবং তার অবস্থা গুরুতর হওয়াতে প্রাথমিক চিকিৎসার পর তাকে রাজধানী আগরতলার জিবিপি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক৷  লক্ষ্মী পূজার রাতে বিদ্যুতের ছোবলে নাবালক আহত হওয়ার এই ঘটনাকে কেন্দ্র করে এক প্রকার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top