News Flash

  • Home
  • খেলা
  • Sports:ভিনু মানকড় : মেঘালয়কে ৮ উইকেটে হারিয়ে সহজ জয় ত্রিপুরার
Image

Sports:ভিনু মানকড় : মেঘালয়কে ৮ উইকেটে হারিয়ে সহজ জয় ত্রিপুরার

মেঘালয়-৭৮

ত্রিপুরা-৭৯/২

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর।। দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে সহজ জয় পেলো ত্রিপুরা। পাশাপাশি আসরের প্রথম জয়ও। অনূর্ধ্ব-‌১৯ ভিনু মানকণ ট্রফি ক্রিকেটে। পুদুচেরীর আজম ক্রিকেট আকাদেমি মাঠে ত্রিপুরা ৮ উইকেটে পরাজিত করে মেঘালয়কে। মেঘালয়ের গড়া ৭৮ রানের জবাবে ত্রিপুরা ১৩.‌৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ত্রিপুরার দুই বোলার দীপ্তনু চক্রবর্তী ৪ টি এবং দেবরাজ দে ৩ টি উইকেট পেয়েছেন। আসরে ৩ ম্যাচ খেলে ত্রিপুরার পয়েন্ট ৮। ১২ অক্টোবর ত্রিপুরা চতুর্থ ম্যাচ খেলবে ওড়িশার বিরুদ্ধে। সোমবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে শুরু থেকেই ত্রিপুরার বোলারদের সাড়াশি আক্রমণের মুখে উইকেট হারাতে থাকে মেঘালয়। ওপেনার মৃণাল দাস যদি কিছুটা প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে দলীয় স্কোর ৫০ রানের গন্ডি পার হতো না। মৃণাল২৯ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ২২ রান করেন। দল দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান পায় শ্রীমান অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে বানাইলান ২৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ (‌অপ:‌) এবং অংশুমান ১৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। মেঘালয় ২৩.‌৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৭৮ রান করতে সক্ষম হয়। ত্রিপুরার পক্ষে দীপ্তনু চক্রবর্তী (‌৪/‌৬), দেবরাজ দে (‌৩/‌২৯) এবং অর্কজিৎ দাস (‌২/‌৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে ত্রিপুরা ১৩.‌৩ ওভারে ২ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ওপেনিং জুটিত আরমান হুসেন এবং নবারূন চক্রবর্তী ৪৬ রান যোগ করে দলের জয়কে সহজ করে দেন। আরমান ২৭ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। ব্যর্থ হয়েছেন দুর্লব রায় (‌০)। এরপর দেবরাজ দে-‌কে সঙ্গে নিয়ে দলকে কাঙ্খিত জয় এনে দেন নবারূন চক্রবর্তী। নবারূন ৩৯ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩৫ রানে এবং দেবরাজ ১৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রানে অপরাজিত থেকে যান। মেঘালয়ের পক্ষে রাঘব (‌২/‌৩০) সফল বোলার। ত্রিপুরা জয়লাভ করে ৮ উইকেটে।  ‌

Releated Posts

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top