News Flash

  • Home
  • খেলা
  • Cricket:জাতীয় মহিলা ক্রিকেট : নাগাল্যান্ড ম্যাচ দিয়ে ত্রিপুরার শুরু মঙ্গলবার
Image

Cricket:জাতীয় মহিলা ক্রিকেট : নাগাল্যান্ড ম্যাচ দিয়ে ত্রিপুরার শুরু মঙ্গলবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর।। আগামীকাল থেকে অভিযান শুরু করছে ত্রিপুরা। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল নাগাল্যান্ড। জাতীয় সিনিয়র মহিলাদের টি-‌২০ ক্রিকেটে। ব্যাঙ্গালুরুর আলোর ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। দু’দলই সোমবার শেষ প্রস্তুতি সেরে নেয়। ম্যাচে ফেভারিট হিসাবেই মাঠে নামবে ত্রিপুরা। দীর্ঘবছর পর ত্রিপুরার কোচের দায়িত্ব নেওয়া ঘরের মেয়ে শ্রাবণী দেবনাথের কাছে এবারের মরশুম খুবই গুরুত্বপূর্ণ। রাজ্যকে সাফল্য এনে দেওয়াই শ্রাবণীর একমাত্র লক্ষ্য, তা স্পষ্টভাবেই বলেন। আগামীকাল টসে জয়লাভ করে বিপক্ষের ঘাড়ে রানের বোঝা চাপাতে চাইছে ত্রিপুরা। তা মাথায় রেখেই শেষ অনুশীলন করেন ক্রিকেটাররা। আগামীকাল সম্ভবত মৌচৈতি দেবনাথের সঙ্গে ত্রিপুরার হয়ে গোড়াপত্তন করবেন ঝুমকি দেবনাথ। এরপর যথাক্রমে আসার কথা  ইন্দ্ররাণী জমাতিয়া, ঋজু সাহা, পি ভি সোধা রাণী, পল্লবী ভরদ্বাজ, অন্নপূর্ণা দাস, প্রিয়াঙ্কা আচার্য, সুরভি রায়, মামন রবি দাস এবং পূজা দাস। আগামীকাল থেকে ব্যাঙ্গালুরুতে শুরু হচ্ছে আসর। চলবে ২২ অক্টোবর পর্যন্ত। দলনায়িকা অন্নপূর্ণা দাসও আসরের প্রথম ম্যাচে সাফল্য পাওয়া নিয়ে যথেষ্ট আশাবাদী।  এদিকে ১২ অক্টোবর মেঘালয়, ১৪ অক্টোবর উত্তর প্রদেশ, ১৬ অক্টোবর মিজোরাম, ১৮ অক্টোবর হায়দরাবাদ, ২০ অক্টোবর ওড়িশা এবং ২২ অক্টোবর ত্রিপুরার শেষ প্রতিপক্ষ অন্ধ্রপ্রদেশ। ত্রিপুরা দল:‌ অন্নপূর্ণা দাস (‌অধিনায়িকা), ঋজু সাহা (‌সহ অধিনায়িকা), মৌচৈতি দেবনাথ, ঝুমকি দেবনাথ, মামন রবি দাস, নিকিতা দেবনাথ, শিউলি চক্রবর্তী, পি ভি সোধা রাণী, পল্লবী ভরদ্বাজ, প্রীয়াঙ্কা আচার্য, সুরভি রায়, পূজা দাস, ইন্দ্ররাণী জমাতিয়া, অম্বিকা দেবনাথ, মৌটুসী দে, প্রীয়াঙ্কা সাহা এবং সেবিকা দাস। স্ট্র‌্যান্ডবাই:‌সুলক্ষ্মণা রায়, মেঘা রায়, প্রীয়া সূত্রধর, অন্তরা দাস এবং প্রীয়াঙ্কা দাস। কোচ:‌ শ্রাবণী দেবনাথ, সহকারি কোচ:‌ দেবব্রত চৌধুরি, ম্যানেজার:‌ অনামিকা দেবনাথ, ট্রেণার মঞ্জুশ্রী ভগৎ এবং ফিজিও জুরি দত্ত।  ‌‌‌

Releated Posts

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top