ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর।। আগামীকাল থেকে অভিযান শুরু করছে ত্রিপুরা। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল নাগাল্যান্ড। জাতীয় সিনিয়র মহিলাদের টি-২০ ক্রিকেটে। ব্যাঙ্গালুরুর আলোর ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। দু’দলই সোমবার শেষ প্রস্তুতি সেরে নেয়। ম্যাচে ফেভারিট হিসাবেই মাঠে নামবে ত্রিপুরা। দীর্ঘবছর পর ত্রিপুরার কোচের দায়িত্ব নেওয়া ঘরের মেয়ে শ্রাবণী দেবনাথের কাছে এবারের মরশুম খুবই গুরুত্বপূর্ণ। রাজ্যকে সাফল্য এনে দেওয়াই শ্রাবণীর একমাত্র লক্ষ্য, তা স্পষ্টভাবেই বলেন। আগামীকাল টসে জয়লাভ করে বিপক্ষের ঘাড়ে রানের বোঝা চাপাতে চাইছে ত্রিপুরা। তা মাথায় রেখেই শেষ অনুশীলন করেন ক্রিকেটাররা। আগামীকাল সম্ভবত মৌচৈতি দেবনাথের সঙ্গে ত্রিপুরার হয়ে গোড়াপত্তন করবেন ঝুমকি দেবনাথ। এরপর যথাক্রমে আসার কথা ইন্দ্ররাণী জমাতিয়া, ঋজু সাহা, পি ভি সোধা রাণী, পল্লবী ভরদ্বাজ, অন্নপূর্ণা দাস, প্রিয়াঙ্কা আচার্য, সুরভি রায়, মামন রবি দাস এবং পূজা দাস। আগামীকাল থেকে ব্যাঙ্গালুরুতে শুরু হচ্ছে আসর। চলবে ২২ অক্টোবর পর্যন্ত। দলনায়িকা অন্নপূর্ণা দাসও আসরের প্রথম ম্যাচে সাফল্য পাওয়া নিয়ে যথেষ্ট আশাবাদী। এদিকে ১২ অক্টোবর মেঘালয়, ১৪ অক্টোবর উত্তর প্রদেশ, ১৬ অক্টোবর মিজোরাম, ১৮ অক্টোবর হায়দরাবাদ, ২০ অক্টোবর ওড়িশা এবং ২২ অক্টোবর ত্রিপুরার শেষ প্রতিপক্ষ অন্ধ্রপ্রদেশ। ত্রিপুরা দল: অন্নপূর্ণা দাস (অধিনায়িকা), ঋজু সাহা (সহ অধিনায়িকা), মৌচৈতি দেবনাথ, ঝুমকি দেবনাথ, মামন রবি দাস, নিকিতা দেবনাথ, শিউলি চক্রবর্তী, পি ভি সোধা রাণী, পল্লবী ভরদ্বাজ, প্রীয়াঙ্কা আচার্য, সুরভি রায়, পূজা দাস, ইন্দ্ররাণী জমাতিয়া, অম্বিকা দেবনাথ, মৌটুসী দে, প্রীয়াঙ্কা সাহা এবং সেবিকা দাস। স্ট্র্যান্ডবাই:সুলক্ষ্মণা রায়, মেঘা রায়, প্রীয়া সূত্রধর, অন্তরা দাস এবং প্রীয়াঙ্কা দাস। কোচ: শ্রাবণী দেবনাথ, সহকারি কোচ: দেবব্রত চৌধুরি, ম্যানেজার: অনামিকা দেবনাথ, ট্রেণার মঞ্জুশ্রী ভগৎ এবং ফিজিও জুরি দত্ত।

Cricket:জাতীয় মহিলা ক্রিকেট : নাগাল্যান্ড ম্যাচ দিয়ে ত্রিপুরার শুরু মঙ্গলবার
Tags:
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















