News Flash

  • Home
  • দেশ
  • প্রতীক্ষার অবসান, মঙ্গলবার মহাকাল লোকের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী
Image

প্রতীক্ষার অবসান, মঙ্গলবার মহাকাল লোকের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী

উজ্জয়িনী, ১০ অক্টোবর (হি.স.): মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে নবনির্মিত মহাকাল লোকের উদ্বোধনের দিন সমগ্র রাজ্যে দীপাবলির মতো আলোর উৎসব শুরু হয়ে যাবে। মঙ্গলবার মহাকাল লোক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি একটি জনসভায় ভাষণ দেবেন মোদী। মঙ্গলবার মধ্যপ্রদেশের ৫২টি জেলার, সমস্ত প্রধান মন্দির এবং ধর্মীয় স্থানগুলিতে আকর্ষণীয় সজ্জা-সহ মাটির প্রদীপ প্রজ্বলন করা হবে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও সাধারণ মানুষকে ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর আবেদন জানিয়েছেন।

মহাকাল লোকের উদ্বোধনের অনুষ্ঠানটি রাজ্য জুড়ে সরাসরি সম্প্রচার করা হবে। মহাকাল লোক চালু হলে ধর্মীয় পর্যটনের মাধ্যমে এই এলাকায় কর্মসংস্থানের সুযোগও বাড়বে। উজ্জয়িনী মান্ডু, ওমকারেশ্বর এবং মন্দসৌরের বিখ্যাত পশুপতিনাথ মন্দির দ্বারা বেষ্টিত। ফলে এই ধর্মীয় করিডোরের মাধ্যমে সমগ্র মালওয়া অঞ্চলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top