News Flash

  • Home
  • প্রধান খবর
  • অক্টোবরের শুরুতেই দিল্লিতে ডেঙ্গুতে সংক্রমিত ৩২১, চিন্তা বাড়াচ্ছে মশাবাহিত এই রোগ
Image

অক্টোবরের শুরুতেই দিল্লিতে ডেঙ্গুতে সংক্রমিত ৩২১, চিন্তা বাড়াচ্ছে মশাবাহিত এই রোগ

নয়াদিল্লি, ১০ অক্টোবর (হি.স.): রাজধানী দিল্লিতে ডেঙ্গুর প্রকোপে রাশ টানাই যাচ্ছে না। সেপ্টেম্বর মাসে দেশের রাজধানীতে মশাবাহিত এই রোগে অসুস্থ হয়েছিলেন ৬৯৩ জন, অক্টোবর মাসের প্রথম ৫-দিনেই এই সংখ্যা ৩২১। চলতি বছর এখনও পর্যন্ত দিল্লিতে ১,২৫৮টি ডেঙ্গু আক্রান্তের ঘটনা সামনে এসেছে, তবে স্বস্তির বিষয় হল কারও মৃত্যু হয়নি। দিল্লিতে কিছুতেই কমানো যাচ্ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব।

জানুয়ারিতে দিল্লিতে ২৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, ফেব্রুয়ারিতে ১৬, মার্চে ২২, এপ্রিলে ২০, মে-তে ৩০, জুনে ৩২ জন, জুলাই মাসে ২৬ জন, আগস্টে এই সংখ্যা ছিল ৭৫, সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬৯৩ জন, অক্টোবর মাসের প্রথম ৫ দিনেই ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৩২১ জন। সোমবার দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লিতে অক্টোবর মাসের প্রথম ৫ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩২১ জন। চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১,২৫৮, যদিও ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। আগের বছরই দিল্লিতে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ২৩ জনের। ২০১৭ সালে ১০ জনের মৃত্যু হয়েছিল দিল্লিতে। ২০১৮ সালে মৃত্যু হয়েছিল ৪ জনের, ২০১৯-এ দু”জনের, ২০২০-তে একজনের, সবথেকে বেশি মৃত্যু হয়েছিল ২০২১ সালে।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top