News Flash

  • Home
  • দিনের খবর
  • Attack:মালদায় ছিনতাই করতে লরিতে হামলা, ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত চালক
Image

Attack:মালদায় ছিনতাই করতে লরিতে হামলা, ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত চালক

মালদা, ৯ অক্টোবর (হি.স.): মাদলায় ছিনতাইবাজদের কবলে পড়লেন লরির চালক ও খালাশি । কোচবিহারে ইলিশ মাছ নামিয়ে কলকাতায় ফেরার পথে  রবিবার ভররাতে  ছিনতাইবাজদের কবলে পড়লেন লরির চালক ও খালাশি । ধারালো অস্ত্র নিয়ে ছিনতাইয়ের চেষ্টা আটকাতে গিয়ে গুরুতর জখম হন লরির চালক ৷ গুরুতর আহত অবস্থায় মালদা মেডিক্যালে চিকিৎসাধীন আক্রান্ত চালক ৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদায় ৷
আক্রান্ত গাড়ি চালকের নাম এজাজুল হক (৩০)৷ সঙ্গে ছিলেন গাড়ির খালাসি সাবির সাহানি (৩৫)৷তাঁরা বারাসতের আমডাঙা ও অশোকনগরের বাসিন্দা ৷জানা গিয়েছে, ওডিশা থেকে ইলিশ মাছ নিয়ে কোচবিহারে পৌঁছতে গিয়েছিলেন ওই গাড়ির চালক ও খালাসি ৷ কোচবিহারে ইলিশ মাছ পৌঁছে বাড়ি ফেরার পথে মালদা শহরের বাইপাস এলাকায় গামছা দিয়ে মুখ ঢাকা অবস্থায় কয়েকজন দুষ্কৃতী তাঁদের পথ আটকায় ৷ তাঁদের সঙ্গে থাকা টাকা ও মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করে দুষ্কৃতীরা ৷ বাধা দিতে গেলে ধারালো অস্ত্র নিয়ে চালক ও খালাসির ওপর হামলা চালায় দুষ্কৃতীরা ৷ সেই সময় কোনওরকমে ঘটনাস্থল থেকে পালিয়ে বাঁচেন খালাসি ৷ তবে ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন গাড়ির চালক ৷ চিৎকারে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷ তড়িঘড়ি চালককে উদ্ধার করে মালদা মেডিক্যালে ভর্তি করা হয় ৷ বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি ৷  
সাবির বলেন, “ওডিশা থেকে ইলিশ মাছ নিয়ে আমরা কোচবিহারে গিয়েছিলাম ৷ সেখানে মাছ খালি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ৷ রাত সাড়ে তিনটে নাগাদ মালদা বাইপাসে তিনজন গামছা দিয়ে মুখ ঢাকা অবস্থায় আমাদের গাড়িতে হামলা চালায় ৷ গাড়িকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়া হয় ৷ আমরা গাড়ি দাঁড় করিয়ে দিই ৷ এরপরেই ধারালো অস্ত্র দিয়ে আমাদের কোপানো হয় ৷ ওই দুষ্কৃতীদের কাছে ধারালো অস্ত্রের পাশাপাশি বন্দুকও ছিল ৷ আমাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা করতে গেলে আমি হাত ধরে ফেলে কোনওরকমে গাড়ি থেকে লাফ মেরে পালাই ৷ কিন্তু গাড়ির চালকের হাতে-পায়ে-পিঠে ওরা ধারালো অস্ত্র দিয়ে কোপায় ৷ বর্তমানে চালকের অবস্থা আশঙ্কাজনক ৷ চিৎকারে দুষ্কৃতীরা পালিয়ে গেলে ওকে উদ্ধার করে মালদা মেডিক্যালে ভর্তি করা হয় ৷”
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷ তবে ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Releated Posts

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top