News Flash

  • Home
  • দিনের খবর
  • Arrested:স্করপিওতে পাচারের সময় বাংলা-ঝাড়খণ্ড সীমানায় আটক গাড়িবোঝাই গরু
Image

Arrested:স্করপিওতে পাচারের সময় বাংলা-ঝাড়খণ্ড সীমানায় আটক গাড়িবোঝাই গরু

আসানসোল, ৯ অক্টোবর (হি.স.):  এবার স্করপিওতে পাচারের সময় বাংলা-ঝাড়খণ্ড সীমানায় আটক হল গাড়িবোঝাই গরু। রবিবার মাইথন থানার পুলিশ গাড়িটিকে আটকায়। সেখান থেকে উদ্ধার হয়  চারটি গরু। পাচারের জন্য গরুগুলিকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হচ্ছিল বলে জানা গিয়েছে।
গরু পাচার মামলার কিনারা করতে ইডি, সিবিআই জোরকদমে তদন্ত চালাচ্ছে। তবে তার মাঝেও থেমে নেই পাচারচক্র। এবার স্করপিওতে পাচারের সময় বাংলা-ঝাড়খণ্ড সীমানায় আটক হল গাড়িবোঝাই গরু। সূত্র মারফত খবর পেয়ে রবিবার দুপুরে টহলদারির সময় ঝাড়খণ্ডের মাইথন থানার পুলিশ দু’নম্বর জাতীয় সড়কের উপর গাড়িটিকে আটকায়। কালো কাচে ঢাকা স্করপিও গাড়ির দরজা খুলতেই চক্ষুচড়কগাছ পুলিশের। দেখা যায়, স্করপিওর ভিতর ঠাসাঠাসি করে গরুগুলিকে ঢুকিয়ে রাখা ছিল। চালকের পিছনের সমস্ত সিট খুলে দেওয়া হয়েছে। আর সেখানেই গরুগুলিকে একসঙ্গে বেঁধে রাখা ছিল। পুলিশ গাড়ি থেকে গরুগুলি উদ্ধারের সময় লক্ষ করে, একটি গরু মৃত। পশু চিকিৎসককে ডাকা হয়। বাকি গরুগুলির চিকিৎসা করে ধানবাদের  কাতরাসের গোশালায় পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনায় গাড়ি চালক ও খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, ঝাড়খণ্ডের নম্বরপ্লেট লাগানো ওই গাড়িটি রাঁচি এলাকার কোনও একটি হাট থেকে গরুগুলি কিনে পশ্চিমবঙ্গের দিকে নিয়ে যাচ্ছিল পাচারের উদ্দেশে। তার আগেই মাইথন থানার পুলিশ ধরে ফেলে। এর মধ্যে তিনটি দুগ্ধজাত গরু ও একটি ছিল বলদ। পুলিশের দাবি, ওই গরুগুলিকে পালনের জন্য নয় অন্য উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top