আসানসোল, ৯ অক্টোবর (হি.স.): এবার স্করপিওতে পাচারের সময় বাংলা-ঝাড়খণ্ড সীমানায় আটক হল গাড়িবোঝাই গরু। রবিবার মাইথন থানার পুলিশ গাড়িটিকে আটকায়। সেখান থেকে উদ্ধার হয় চারটি গরু। পাচারের জন্য গরুগুলিকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হচ্ছিল বলে জানা গিয়েছে।
গরু পাচার মামলার কিনারা করতে ইডি, সিবিআই জোরকদমে তদন্ত চালাচ্ছে। তবে তার মাঝেও থেমে নেই পাচারচক্র। এবার স্করপিওতে পাচারের সময় বাংলা-ঝাড়খণ্ড সীমানায় আটক হল গাড়িবোঝাই গরু। সূত্র মারফত খবর পেয়ে রবিবার দুপুরে টহলদারির সময় ঝাড়খণ্ডের মাইথন থানার পুলিশ দু’নম্বর জাতীয় সড়কের উপর গাড়িটিকে আটকায়। কালো কাচে ঢাকা স্করপিও গাড়ির দরজা খুলতেই চক্ষুচড়কগাছ পুলিশের। দেখা যায়, স্করপিওর ভিতর ঠাসাঠাসি করে গরুগুলিকে ঢুকিয়ে রাখা ছিল। চালকের পিছনের সমস্ত সিট খুলে দেওয়া হয়েছে। আর সেখানেই গরুগুলিকে একসঙ্গে বেঁধে রাখা ছিল। পুলিশ গাড়ি থেকে গরুগুলি উদ্ধারের সময় লক্ষ করে, একটি গরু মৃত। পশু চিকিৎসককে ডাকা হয়। বাকি গরুগুলির চিকিৎসা করে ধানবাদের কাতরাসের গোশালায় পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনায় গাড়ি চালক ও খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, ঝাড়খণ্ডের নম্বরপ্লেট লাগানো ওই গাড়িটি রাঁচি এলাকার কোনও একটি হাট থেকে গরুগুলি কিনে পশ্চিমবঙ্গের দিকে নিয়ে যাচ্ছিল পাচারের উদ্দেশে। তার আগেই মাইথন থানার পুলিশ ধরে ফেলে। এর মধ্যে তিনটি দুগ্ধজাত গরু ও একটি ছিল বলদ। পুলিশের দাবি, ওই গরুগুলিকে পালনের জন্য নয় অন্য উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল।

Arrested:স্করপিওতে পাচারের সময় বাংলা-ঝাড়খণ্ড সীমানায় আটক গাড়িবোঝাই গরু
Tags:
Releated Posts
কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক
কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…
দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই
শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…
১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…
ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে
চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…


















