নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর৷৷ চলাচলের অযোগ্য বেহাল সড়ক সংষ্কারে শনিবার হাত লাগালো গ্রামবাসী৷ ঘটনা ধর্মনগর মহকুমার পূর্ব ও দক্ষিণ হুরুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়৷ দীর্ঘ ধরে এই সড়কটির বেশ কিছু অংশ বেহাল অবস্থায় রয়েছে৷ কিন্তু সংষ্কারের উদ্যোগ নেয়নি পঞ্চায়েত৷ জানা গেছে কালাছড়া ব্লকের অধীন তিনটি গ্রামের শত শত মানুষ প্রতিদিন এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করেন৷ লালবাজার থেকে শনিছড়া এলাকায় গিয়ে বড় সড়কে মিলত হয়েছে রাস্তাটি৷ দেখা গেছে সড়কটির অধিকাংশ অংশে ইট পেতে দেওয়া হলেও একাংশ জায়গায় দেওয়া হয়নি ইট৷ গ্রামবাসীদের অভিযোগ সকলে এই সড়কটি সম্পর্কে অবগত রয়েছেন৷ কিন্তু সংষ্কারের কোন উদ্যোগ গ্রহন করা হয়নি৷ অবশেষে বাধ্য হয়ে গ্রামের মানুষ নিজেরাই চাঁদা তুলে রাস্তা সংস্কারের কাজে হাত দিলো৷

Tripura:বেহাল রাস্তা সংস্কারে হাত লাগাল এলাকাবাসী
Releated Posts
জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী
কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…
দক্ষিণ ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ধ্বংস ৩০ হাজার গাঁজার চারা
আগরতলা, ১৭ জুন: মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। বুধবার পি.আর. বাড়ি থানার পুলিশ,…
ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬: মুখ্যসচিবের সভাপতিত্বে সচিবালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আগরতলা, ১৭ জুন: আগামী ৯ ও ১০ জুলাই রাজ্যে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ…
অতিসত্বর ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ ফায়ার সার্ভিসে চাকুরী প্রত্যাশিতদের
আগরতলা, ১৭ জুন: ফায়ার কর্মী ও ড্রাইভার নিয়োগের দাবিতে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকুরী…


















