News Flash

  • Home
  • বিদেশ
  • Suicide:স্ত্রী-সন্তানকে মেরে আত্মহত্যা করেছে থাইল্যান্ডের সেই আততায়ী
Image

Suicide:স্ত্রী-সন্তানকে মেরে আত্মহত্যা করেছে থাইল্যান্ডের সেই আততায়ী

ব্যাঙ্কক, ৬ অক্টোবর (হি.স.): থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ নং বুয়া লম্ফুতে একটি ডে-কেয়ার সেন্টারে প্রাক্তন এক পুলিশ সদস্যের এলোপাতাড়ি গুলিতে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় জড়িত ওই পুলিশ সদস্য তার স্ত্রী ও সন্তানকে খুন করার পর নিজেও আত্মহত্যা করেছেন। জানা গেছে আততায়ীর ছেলেও ওই ডে-কেয়ার সেন্টারে থাকত ।

বৃহস্পতিবার এলোপাথাড়ি গুলি চলল সে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় একটি প্রদেশে শিশুদের দিবা-যত্ন কেন্দ্রে। প্রাক্তন এক পুলিশ কর্মীদের গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে ৩৪ জন। নিহতদের মধ্যে ২২ জনই শিশু। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, থাল্যান্ডের উত্তর-পূর্ব প্রদশে একটি ক্রেশে হামলা চালানো হয়েছে। হামলায় জখম হয়েছেন আরও অনেকে। এই ঘটনায় জড়িত ওই পুলিশ সদস্য তার স্ত্রী ও সন্তানকে খুন করার পর নিজেও আত্মহত্যা করেছেন। জানা গেছে আততায়ীর ছেলেও ওই ডে-কেয়ার সেন্টারে থাকত ।

জেলা কর্মকর্তা জিদাপা বুনসোম জানান, নিহতদের মধ্যে ২২টি শিশু রয়েছে। মাদকসংশ্লিষ্টতার কারণে ওই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়। ডে-কেয়ার সেন্টারটিতে দুপুরের খাবার সময় ৩০টি শিশু ছিল। হামলাকারী প্রথমে ওই ডে-কেয়ার সেন্টারের পাঁচ থেকে ছয়জন কর্মীকে গুলি করেন। আশপাশের মানুষ প্রথম ভেবেছিল এটি কোনও আতশবাজি ফোটানোর ঘটনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, উথাই সাওয়ান শহরে শিশুদের মরদেহ পড়ে আছে। তবে এই ভিডিও সত্যতা যাচাই করা যায়নি।

থাইল্যান্ডের ‘প্রি স্কুল চাইল্ড ডে কেয়ার সেন্টার’-এ গুলি চালায় প্রাক্তন এক পুলিশ আধিকারিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলি চালানোর পাশাপাশি শিশু ও প্রাপ্তবয়স্কদের কোপান বন্দুকবাজ। কী কারণে হামলা, তা এখনও স্পষ্ট নয়। হামলার ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়।

থাইল্যান্ডে এমন বন্দুক হামলার ঘটনা বিরল। ২০২০ সালে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দেশটিতে এক সেনা সদস্যের গুলিতে ২৯ জন নিহত ও ৫৭ জন আহত হন। 

Releated Posts

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026

ট্রাম্প-মোদি বৈঠককে ভারত-আমেরিকা সম্পর্ক পুনর্গঠনের সুযোগ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা

ওয়াশিংটন, ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির…

ByByNews Desk Jun 17, 2026

পশ্চিম এশিয়ায় শান্তি প্রচেষ্টাকে স্বাগত মোদির, বললেন ‘সমুদ্রপথ নিরাপদ রাখা জরুরি’

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে অগ্রগতি হয়েছে, তাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 17, 2026

বাণিজ্য ও বিনিয়োগে জোর, ভারত-জাপান সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার মোদি-তাকাইচির

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): বাণিজ্য ও বিনিয়োগকে অগ্রাধিকার দিয়ে ভারত ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top