ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর।। গুজরাট পৌঁছলেন ত্রিপুরার জুডোকাররা। জাতীয় গেমসে অংশ নিতে। শুক্রবার থেকে শুরু হয়েছে আসর। চলবে ১১ অক্টোবর পর্যন্ত। তাতে জুডো ইভেন্টে ৩ সদস্যের ত্রিপুরা দল অংশ নিয়েছে। ত্রিপুরা দলে রয়েছে উদয়পুরের বিবেকানন্দ জুডো সেন্টারের নাজমা আক্তার, ভূপালের এন সি ও ই-র অশ্মিতা দে এবং অমরপুর জুডো সেন্টারের প্রফুল্ল মলশুম। দলের সঙ্গে কোচ হিসাবে গেছেন কিশোর দাস। ২ অক্টোবর সড়ক পথে রওয়ানা হয়েছিল ত্রিপুরার জুডোকাররা। অশ্মিতা ভূপাল থেকে সরাসরি যোগ দিয়েছে দলের সঙ্গে। জাতীয় গেমস থেকে ইতিমধ্যে জিমন্যাস্টিক্সে পদক এসে পড়েছে ত্রিপুরার ঝুলিতে। এবার জুডো। ত্রিপুরাবাসী এখন তাঁকিয়ে থাকবে অশ্মিতার দিকে। জুডো কোচ তথা ক্রীড়া আধিকারিক মিহির শীলও আসর থেকে ত্রিপুরার পদক পাওয়া নিয়ে যথেষ্ট আশাবাদী। তিনি বিশ্বাস করেন, জুডোতে পদক আসবেই ত্রিপুরার ঘরে।

National Judo:জাতীয় গেমসে জুডোতে সাফল্যের লক্ষ্যে অশ্মিতা
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















