News Flash

  • Home
  • খেলা
  • National Judo:জাতীয় গেমসে জুডোতে সাফল্যের লক্ষ্যে অশ্মিতা
Image

National Judo:জাতীয় গেমসে জুডোতে সাফল্যের লক্ষ্যে অশ্মিতা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর।। গুজরাট পৌঁছলেন ত্রিপুরার জুডোকাররা। জাতীয় গেমসে অংশ নিতে। শুক্রবার থেকে শুরু হয়েছে আসর। চলবে ১১ অক্টোবর পর্যন্ত। তাতে জুডো ইভেন্টে ৩ সদস্যের ত্রিপুরা দল অংশ নিয়েছে। ত্রিপুরা দলে রয়েছে উদয়পুরের বিবেকানন্দ জুডো সেন্টারের নাজমা আক্তার, ভূপালের এন সি ও ই-‌র অশ্মিতা দে এবং অমরপুর জুডো সেন্টারের প্রফুল্ল মলশুম। দলের সঙ্গে কোচ হিসাবে গেছেন কিশোর দাস। ২ অক্টোবর সড়ক পথে রওয়ানা হয়েছিল ত্রিপুরার জুডোকাররা। অশ্মিতা ভূপাল থেকে সরাসরি যোগ দিয়েছে দলের সঙ্গে। জাতীয় গেমস থেকে  ইতিমধ্যে জিমন্যাস্টিক্সে পদক এসে পড়েছে ত্রিপুরার ঝুলিতে। এবার জুডো। ত্রিপুরাবাসী এখন তাঁকিয়ে থাকবে অশ্মিতার দিকে। জুডো কোচ তথা ক্রীড়া আধিকারিক মিহির শীলও আসর থেকে ত্রিপুরার পদক পাওয়া নিয়ে যথেষ্ট আশাবাদী। তিনি বিশ্বাস করেন, জুডোতে পদক আসবেই ত্রিপুরার ঘরে।‌

Releated Posts

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

হকি বিশ্বকাপের জার্সি বিতর্কে মুখ খুলল হকি ইন্ডিয়া, ‘জাতীয় পতাকার গেরুয়া রঙের বিশেষ তাৎপর্য রয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন গেরুয়া রঙের জার্সি নিয়ে বিতর্কের মধ্যে…

ByByNews Desk Jul 30, 2026

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top