News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Tripura:উত্তর গেইট এলাকায় দশমীর রাতে ভীড়ে আটকে গেল অ্যাম্বুলেন্স, অল্পতে রক্ষা
Image

Tripura:উত্তর গেইট এলাকায় দশমীর রাতে ভীড়ে আটকে গেল অ্যাম্বুলেন্স, অল্পতে রক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷  যানজটে দাঁড়িয়ে গেল অ্যাম্বুলেন্স৷ দশমীর রাতে আগরতলার উত্তর গেইট সংলগ্ণ এলাকায় বেহাল ট্রাফিক ব্যবস্থাপনার কারণে রাস্তার মাঝে আটকে পড়ে অ্যাম্বুলেন্স৷ অবশ্য কিছুক্ষন পর কর্তব্যরত ট্রাফিক অফিসার জেগে উঠলে স্বাভাবিক হয় যানজট৷ সার্বজনীন উৎসবে আনন্দটা স্বাভাবিক৷ কিন্তু এই উৎসবের আনন্দ যাতে কারোর নিরানন্দে পরিণত না হয় তার জন্য দায়িত্বে রয়েছে পুলিশ প্রশাসন এবং ট্রাফিক দপ্তর৷ কিন্তু ষষ্ঠীর রাত থেকে শহরে নামে জনঢল৷ রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে মানুষ রাজধানীতে পূজা দেখতে আসে৷ শহরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা সহ আগরতলার উত্তর গেইট সংলগ্ণ এলাকাও এর ব্যতিক্রম ছিল না৷ কিন্তু আচমকাই রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্স জিবিতে যাওয়ার পথে এখানে আটকে যায় যানজটে৷ দীর্ঘ সময় পর্যন্ত অ্যাম্বুলেন্সটি ঠায় দাঁড়িয়ে থাকে৷ এগিয়ে যাওয়ার কোনো উপায় নেই৷ নেই কোনো ট্রাফিক৷ এক ট্রাফিক পুলিশ কর্মী এসে জ্যাম পরিষ্কার করেন৷ তখনই রোগীকে নিয়ে জিবিতে যাওয়ার পথ বের হয় অ্যাম্বুলেন্সের৷ আসলে বিষয়টা হলো ট্রাফিকের গাফিলতি নাকি ট্রাফিকের ডিউটি সে জায়গায় ছিল না৷
কিন্তু প্রশ্ণ হলো সেই সময়ে অ্যাম্বুলেন্সে রোগীর কিছু হলে এর জন্য দায়ী থাকতো কে ? নাকি কিছু একটা ঘটে গেলে বরাবরের মতোই কাঁদতে হতো নীরবে – নিভৃতে৷ কিন্তু এদিন শহরে ব্যাপক যানজট পরিলক্ষিত হয়৷ নবমীর রাত ঝমঝমিয়ে বৃষ্টি থাকায় মানুষ পূজা দেখতে বাড়ি থেকে বের হতে পারেনি৷ দশমীর দিন বিকাল থেকেই শহরে ভিড় বাড়তে শুরু করে৷ কিন্তু সন্ধ্যা হতে না হতেই শহরে নো এন্ট্রি এড়িয়ে মানুষ পূজা দেখতে বের হয়৷ সর্বত্র ছিল বেসামাল৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top