News Flash

  • Home
  • প্রধান খবর
  • খাবারে বিষক্রিয়ায় তিন শিশুর মৃত্যু তামিলনাড়ুতে, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও ৮
Image

খাবারে বিষক্রিয়ায় তিন শিশুর মৃত্যু তামিলনাড়ুতে, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও ৮

চেন্নাই, ৬ অক্টোবর (হি.স.): খাবারে বিষক্রিয়ার জেরে কমপক্ষে তিন শিশুর মৃত্যু হয়েছে তামিলনাড়ুতে। অসুস্থ হয়ে আরও ৮ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে তিন জনকে রাখা হয়েছে ‘ইনটেনসিভ কেয়ার ইউনিট’-এ (আইসিইউ)।

বুধবার রাতে খাবার খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে তামিলনাড়ুর তিরুপুরের একটি ক্রেশের শিশুরা। ‘বিবেকানন্দ সেবালয়াম’ নামে ওই ক্রেশে রাতের খাবার খাওয়ার পরই কয়েক জন শিশু বমি করতে শুরু করে। কেউ কেউ অচৈতন্য হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাদের প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে, স্থানান্তরিত করানো হয় সরকারি হাসপাতালে।
কালেক্টর বিনীত জানিয়েছেন, বেসরকারি অনাথ আশ্রমে খাবার খেয়ে ৩ জন মারা গিয়েছে, ৮ জন অসুস্থ। খাদ্যে বিষক্রিয়াকেই সন্দেহ করা হচ্ছে, তবুও সঠিক কারণ জানা যাবে নমুনার ক্লিনিকাল তদন্তের পর। বেসরকারি অনাথ আশ্রম কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Releated Posts

উৎপাদন ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে ভারতের সম্ভাবনা তুলে ধরলেন নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): ভারতে গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি), উন্নত উৎপাদন ব্যবস্থা এবং স্থানীয় সরবরাহ শৃঙ্খলে বিনিয়োগ আরও…

ByByNews Desk Aug 31, 2026

জি২০-তে ভারতের অগ্রাধিকারে ইরান, বাণিজ্যিক উত্তেজনা ও জ্বালানি নিরাপত্তা

অ্যাশভিল, ৩১ আগস্ট (আইএএনএস): জ্বালানি নিরাপত্তা, ক্রমবর্ধমান বাণিজ্যিক উত্তেজনা এবং ইরানের উপর অর্থনৈতিক চাপ বাড়াতে ওয়াশিংটনের উদ্যোগ—সোমবার থেকে…

ByByNews Desk Aug 31, 2026

উজবেক প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফল তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে তাসখন্দে অনুষ্ঠিত বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফলগুলি রবিবার তুলে ধরলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

ভারত-উজবেকিস্তান সম্পর্ক উন্নীত হয়ে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’: প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’-এর পর্যায়ে উন্নীত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top