News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা : ফটিকরায়ে প্ৰায় ৫০ লক্ষ টাকার শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই
Image

ত্রিপুরা : ফটিকরায়ে প্ৰায় ৫০ লক্ষ টাকার শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই

ফটিকরায় (ত্রিপুরা), ৬ অক্টোবর (হি.স.) : ফটিকরায়ের রাধানগর থানা এলাকায় আসাম রাইফেল এবং পুলিশের অভিযানে প্ৰায় ৫০ লক্ষ টাকা মূল্যের ২৯৪ কিলোগ্রাম শুকনো গাঁজা উদ্ধার হয়েছে। এর সঙ্গে আটক করা হয়েছে দুই গাঁজা কারবারিকে। ধৃতদের পেঁচারথল থানাধীন পূর্বজয়পাড়া দক্ষিণধনিছড়ার ধর্মজয় রিয়াং (৩৪) এবং মুলাবাজার এলাকার নবকুমার চাকমা (৩৮) বলে শনাক্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার পেঁচারথল থানার ওসি সুমন আচার্য জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাধানগরে অবস্থিত ২৯ নম্বর আসাম রাইফেলস-এর জওয়ান এবং পুলিশের যৌথ দল মাছমারা ধনিছড়া এলাকার একটি বাড়িতে তালাশি অভিযান চালানো হয়েছিল। ওই অভিযানে ১৪টি প্যাকেটে মোট ২০৪ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশ অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে দুজনকে আটক করেছে।

ওসি জানান, বাজেয়াপ্তকৃত গাঁজাগুলির বাজারমূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা হবে। ধৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করেছে পেঁচারথল পুলিশ। এদিনের অভিযানের নেতৃত্বে ছিলেন ২৯ আসাম রাইফেলস-এর ডিউটি অফিসার, কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক কমল দেববর্মা, টিএসআর জওয়ান এবং তিনি নিজে।

Releated Posts

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top