News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • বৃহত্তর পাথারকা‌ন্দি‌তে শা‌ন্তিপূর্ণভা‌বে সম্পন্ন বিজয়া দশমী
Image

বৃহত্তর পাথারকা‌ন্দি‌তে শা‌ন্তিপূর্ণভা‌বে সম্পন্ন বিজয়া দশমী

পাথারকান্দি (অসম), ৬ অক্টোবর (হি.স.) : ম‌হিলা‌দের সিঁধুর খেলা, শোভাযাত্রা ও হা‌তে হা‌তে অপরাজিতা বাঁধ‌নের ম‌ধ্যে দি‌য়ে শা‌ন্তিপূর্ণ ভা‌বে দেবী দুর্গার নিরঞ্জনপর্ব সম্পন্ন হ‌য়ে‌ছে বৃহত্তর পাথারকান্দিতে। এতে বাঁধভাঙা আনন্দ উচ্ছ্বাসে ভেসে গিয়েছিল গোটা এলাকা জু‌ড়ে।

আসছে বছর আবার হবে…, এই আবেদনকে সামনে রেখে বুধবার দশমীর সন্ধ্যায় চিরাচরিত প্রথা অনুযায়ী পাথারকান্দির থানা সংলগ্ন লঙ্গাই নদীর বিসর্জন ঘাটে একে একে ৩৬টি প্রতিমা নিরঞ্জন হয়। এতে প্রশাস‌নের কর্তারাও উপ‌স্থি‌ত ছিলেন। এ উপল‌ক্ষ্যে এলাকার স্থা‌নে স্থা‌নে মেলাও ব‌সে।

এদিন পাথারকান্দির সলগই, লোয়াইর‌পোয়া, বাজা‌রিছড়া, ইচা‌বিল, কটাম‌ণি, রাঙামা‌টি, নাগরা, চুড়াইবা‌ড়ি, কাঁঠালত‌লি, সোনা‌খিরা, চাঁদখিরা, তিনখাল, আদম‌টিলা, ভুব‌রিঘাট, হা‌তি‌খিরা, মেদ‌লি, পাথিনি, তিলভুম প্রভৃতি স্থা‌নেও শা‌ন্তিপূর্ণভা‌বে পু‌লি‌শের কড়া নিরাপত্তার ম‌ধ্য দি‌য়ে নি‌র্বিঘ্নে প্রতিমা নিরঞ্জন করা হয়। এর আগে মহাষষ্ঠীর সন্ধ্যায় প্রতিটি মণ্ডপে প্রতিমা আনয়ন ও বিল্বতলে বিশেষ পুজোর্চনার মধ্য দিয়ে দেবীর আগমনীর সুর বেজে উঠেছিল।

এবার বৃহত্তর পাথারকান্দিতে ছোট বড় প্রায় দু-শতাধিক বারোয়ারি পূজা অনুষ্ঠিত হয়েছে। মহাসপ্তমী ও অষ্টমীর সন্ধ্যায় ঝিরঝির বৃষ্টির জন্য মণ্ডপে মণ্ডপে খুব একটা জনসমাগম না হ‌লেও মহানবমীর সন্ধ্যা থেকে শহরের প্রতিটি পুজোমণ্ডপে দর্শনার্থীদের ভিড় ছিল চো‌খে পড়ার মতো। কোনও অপ্রীতিকর ঘটনা এবং যানজট এড়াতে স্থানীয় পু‌লিশ প্রশাসন ছিল স‌ক্রিয়। ‌বিদ্যুৎ বিভাগ ও জনস্বাস্থ্য কা‌রিগ‌রি বিভাগ তৎপর থাকায় পু‌জোর চার‌দিন বিদ্যুৎ সহ পানীয় জ‌লের যোগান ছিল স্বাভা‌বিক। এজন্য এলাকার জনগণ সংশ্লিষ্ট প্রতি‌টি বিভাগ‌কে সাধুবাদ জানান।

প্রতিমা নিরঞ্জন পর্বে অপ্রীতিকর ঘটনা এড়াতে এসডিআরএফ থেকে শুরু করে অগ্নিনির্বাপক বাহিনী সহ স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জড়িত জরুরিকালীন পরিষেবাগুলোকেও প্রস্তুত রাখা হ‌য়ে‌ছিল। পাথারকান্দি শহরের দু-একটি সর্বজনীন পুজো কমিটি ছাড়া বেশিরভাগ পুজোই একেবারে জৌলুসহীন ছিল। প্রত্যন্ত গ্রামবাসীদের আয়োজিত পু‌জো মণ্ডপে সাজসজ্জা কম হলেও অনেক পুজোর কর্মকর্তাদের আন্তরিকতার প্রশংসা কুড়িয়েছে।
দশমীর সকাল থেকেই প্রতিটি মণ্ডপে সিঁধুর ও আবির খেলা ও শে‌ষে মূর্তি নিরঞ্জনে শামিল থেকে গান ও ঢাকের তালে ছেলেদের সঙ্গে মহিলারাও কোমর দুলিয়ে নেচেছেন। ভাসান প‌র্বে পাথারকা‌ন্দি বিসর্জন ঘা‌টে স্থানীয় শিববাড়ি সর্বজনীন দুর্গাপুজো কমিটির পক্ষে অশুভ শক্তির বিনাশ ঘটা‌তে রাব‌ণের বিশাল পুত্ত‌লিকা দাহন করা হয়েছে।

Releated Posts

লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ উদ্ধার, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মণিপুরের ডিজিপি

ইম্ফল, ১৪ জুন (আইএএনএস): মণিপুরে জাতিগত সংঘর্ষের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে…

ByByNews Desk Jun 14, 2026

অসমের চার ঐতিহ্যবাহী পণ্য পেল জিআই স্বীকৃতি, গ্রামীণ জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন দিগন্ত

গুয়াহাটি, ১৪ জুন (আইএএনএস): অসমের চারটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও হস্তশিল্পজাত পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি লাভ করেছে। ভারতের…

ByByNews Desk Jun 14, 2026

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top