News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতে কোভিড-সংক্ৰমণ বৃদ্ধি পেয়ে ২,৫২৯; সক্রিয় রোগী ৩২,২৮২, দেশে মৃত্যু কমে ১২
Image

ভারতে কোভিড-সংক্ৰমণ বৃদ্ধি পেয়ে ২,৫২৯; সক্রিয় রোগী ৩২,২৮২, দেশে মৃত্যু কমে ১২

নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ ফের কিছুটা বেড়েছে, বুধবার সারা দিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫২৯ জন, যা আগের দিনের সামান্য বেশি। বিগত ২৪ ঘন্টায় দেশে ১২ জনের মৃত্যু হয়েছে, ফলে ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,২৮,৭৪৫-এ পৌঁছেছে। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৩২ হাজার ২৮২-এ পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বুধবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫২৯ জন, এখনও পর্যন্ত দেশে মোট করোনায় সংক্রমিত হয়েছেন ৪,৪৬,০৪,৪৬৩ জন। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৩২ হাজার ২৮২-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৭ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে।

বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৭৯ হাজার ৩৬৬ জন প্রাপক, ফলে ভারতে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২১৮.৮৪-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪০,৪৩,৪৩৬ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৪ শতাংশ।

Releated Posts

ওমান উপকূলে জাহাজে হামলা: ভারতীয় নাবিক নিখোঁজ, উত্তেজনা কমানোর আহ্বান নয়াদিল্লির

নয়াদিল্লি, ১২ জুলাই: ওমান উপকূলে সাইপ্রাসের পতাকাবাহী কন্টেনার জাহাজ জিএফএস গ্যালাক্সি-তে হামলার ঘটনায় এক ভারতীয় ক্রু সদস্য নিখোঁজ…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

মোদির তিন দেশের সফরে কৌশলগত সম্পর্কের নতুন দিগন্ত, ইউরেনিয়াম সরবরাহে সম্মতি অস্ট্রেলিয়ার

নয়াদিল্লি, ১২ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরকে ভারতের দীর্ঘমেয়াদি কৌশলগত, প্রতিরক্ষা ও…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল বিশাখাপত্তনম-সহ অন্ধ্রের একাধিক এলাকা

বিশাখাপত্তনম, ১২ জুলাই (আইএএনএস): রবিবার ভোরে বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার একটি ভূমিকম্পের জেরে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং সংলগ্ন একাধিক জেলায়…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

পুনের মোশি আবর্জনা ডাম্প ধসে মৃত বেড়ে ৮, এখনও নিখোঁজ ১

পুনে, ১২ জুলাই (আইএএনএস): মহারাষ্ট্রের পুনের পিম্পরি-চিঞ্চওয়াড়ের মোশি আবর্জনা ডাম্পে ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮। শনিবার…

ByByTaniya Chakraborty Jul 12, 2026
Scroll to Top