News Flash

  • Home
  • বিদেশ
  • মেক্সিকোতে বন্দুকবাজের হামলা, মর্মান্তিক মৃত্যু মেয়র-সহ ১৮ জনের
Image

মেক্সিকোতে বন্দুকবাজের হামলা, মর্মান্তিক মৃত্যু মেয়র-সহ ১৮ জনের

মেক্সিকো সিটি, ৬ অক্টোবর (হি.স.): ফের বন্দুকবাজের হামলা। এবার দক্ষিণ-পশ্চিম মেক্সিকোর সান মিগুয়েল টোটোলাপান সিটি হলে বন্দুকবাজের হামলার জেরে পরপর ১৮ জনের মৃত্যু হয়। নিহত ১৮ জনের মধ্যে সেখানকার মেয়রও রয়েছেন। সান মিগুয়াল টোটোলাপান সিটি হলে ঢুকে আচমকাই হামলা চালায় এক বন্দুকবাজ। হামলার প্রথম দফায় পরপর ৯ জনের মৃত্যু হয়। পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৮-তে।

দক্ষিণ পশ্চিম মেক্সিকোর ছোট শহর সান মিগুয়েল টোটালাপনের টাউন হলে হামলা চালায় জনা কয়েক আততায়ী। গুলিতে ঝাঁজরা করে দেয় শহরের মেয়র, কাউন্সিল সদস্য এবং পুলিশের পদস্থ কর্তাদের। লস টাকিলারস মাফিয়া গ্যাং হামলা চালায় বলে অভিযোগ। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। মনে করা হচ্ছে, গ্যাংস্টার রায়বেল জ্যাকব দে আলমোন্টের মৃত্যুর বদলা নিতেই এই হামলা। মেয়র কনরাডো মেন্ডোজা আলমেডার মৃত্যুতে শোকপ্রকাশ করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে তাঁর দল পিআরডি। টাউন হলে হামলার আগে শহরের প্রাক্তন মেয়র তথা আলমেডার বাবা জুয়ার মেন্ডোজা অ্যাকোস্টার বাড়িতে ঢুকে তাঁকে খুন করে ড্রাগ মাফিয়ারা।

Releated Posts

বিচারবিভাগীয় সহযোগিতা জোরদারে ভারত-রাশিয়ার আলোচনা, আন্তর্জাতিক মঞ্চে সমন্বয়ে জোর

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিচারবিভাগীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত ও রাশিয়া। আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক…

ByByNews Desk Sep 5, 2026

নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ ৪,৮৮৬

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে গত সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪ হয়েছে। ভোতে কোশি নদীর প্রবল…

ByByNews Desk Sep 5, 2026

চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আরও গভীরে ভারত-নেপালের উদ্ধারকারী দল

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার ও ত্রাণ অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় উদ্ধারকারী…

ByByNews Desk Sep 5, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top