News Flash

  • Home
  • প্রধান খবর
  • নিউজিল্যান্ডের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক জয়শঙ্করের, ভিসা ইস্যু-সহ নানা বিষয়ে মতবিনিময়
Image

নিউজিল্যান্ডের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক জয়শঙ্করের, ভিসা ইস্যু-সহ নানা বিষয়ে মতবিনিময়

অকল্যান্ড, ৬ অক্টোবর (হি.স.): নিউজিল্যান্ডের অকল্যান্ডে সে দেশের বিদেশমন্ত্রী নানাইয়া মাহুতার সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। বৈঠককে ফলপ্রসূ আখ্যা দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। বৈঠকে ভিসা ইস্যু-সহ নানা বিষয়ে মতবিনিময় করেছেন ভারত ও নিউজিল্যান্ডের বিদেশমন্ত্রী। বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বৃহস্পতিবার সকাল ৮.০৮ মিনিট নাগাদ টুইট করে জানিয়েছেন, নিউজিল্যান্ডের বিদেশমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছেন। ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল দু’টি সমাজ আরও সমসাময়িক সম্পর্ক গড়ে তুলতে চাইছে।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এদিন একাধিক টুইট করে আরও জানিয়েছেন, ইন্দো-প্যাসিফিক এবং ইউক্রেন সংঘাতের মতো আন্তর্জাতিক উদ্বেগের বিষয়ে মতামত বিনিময় হয়েছে। রাষ্ট্রপুঞ্জ ও কমনওয়েলথ-সহ বহুপাক্ষিক ফোরামে আমাদের একসঙ্গে করার ওপর জোর দেওয়া হয়েছে। এস জয়শঙ্কর টুইটে জানিয়েছেন, কোভিডের দ্বারা প্রভাবিত ভারতীয় ছাত্রদের ইস্যুটি উত্থাপন করা হয়েছে। যারা এখন নিউজিল্যান্ডে অধ্যয়ন করতে ইচ্ছুক তাঁদের দ্রুত ভিসা প্রক্রিয়াকরণের আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top