News Flash

  • Home
  • প্রধান খবর
  • ইডি-র মামলায় হাইকোর্টে জামিন পেলেন অনিল দেশমুখ, তবুও থাকতে হবে জেলেই
Image

ইডি-র মামলায় হাইকোর্টে জামিন পেলেন অনিল দেশমুখ, তবুও থাকতে হবে জেলেই

মুম্বই, ৪ অক্টোবর (হি.স.): দীর্ঘ প্রায় ৬-৮ মাস জেলবন্দি রয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। অবশেষে মঙ্গলবার বম্বে হাইকোর্টে জামিন পেয়েছেন তিনি, জামিন পেয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দায়ের করা মামলায়। জামিন পেলেও আপাতত জেলেই থাকতে অনিল দেশমুখকে।

কারণ সিবিআই-এর মামলায় এখনও তিনি জামিন পাননি। তাছাড়া বম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইডি। হাইকোর্ট ১৩ অক্টোবর পর্যন্ত অনিল দেশমুখের জামিন স্থগিত করেছে, ইডি সুপ্রিম কোর্টে হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে আদালতে যাওয়ার পরেই হাইকোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।

নবমীতে মহা সাড়ম্বরে সাতকুড়ার ত্রিস্রোতা মহাপীঠে অনুষ্ঠিত হল কুমারী পুজো
মানিকগঞ্জ, ৪ অক্টোবর (হি. স.) : নবমীতে মহা সাড়ম্বরে জলপাইগুড়ির সাতকুড়ার ত্রিস্রোতা মহাপীঠে অনুষ্ঠিত হল কুমারী পুজো৷ মঙ্গলবার ১৮ জন কুমারীকে দেবী রূপে পুজো করা হয়৷

এদিনের পুজোর আয়োজনে সহযোগিতা করেন স্থানীয় সবিতা রায় ও হলদিবাড়ির বিশিষ্ট ব্যবসায়ী গোপাল লাহোটি। করোনার কারণে দুই বছরের বিরতির পর এবছর রীতিমতো উৎসবে মেতে ওঠেন ভক্তরা৷ ৫১শক্তি পীঠের অন্যতম ত্রিস্রোতা মহাপীঠে চলছে শারদ উৎসব উপলক্ষ্যে মহামায়ার আরাধনা। তারই মাঝে এদিন কুমারী পুজোর আয়োজন করা হয়। নিষ্ঠা সহকারে কুমারী পুজো হয়েছে ত্রিস্রোতা মহাপীঠে। নবমীর কুমারী পুজো দেখার টানে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে মন্দির চত্ত্বরে প্রচুর ভক্ত ভিড় জমান। চলে প্রসাদ বিতরণও৷

Releated Posts

ধার সড়ক দুর্ঘটনায় মৃত বেড়ে ১৬, গণদাহ সম্পন্ন

ভোপাল/ধার, ৩০ এপ্রিল (আইএএনএস): মধ্যপ্রদেশের ধার জেলা-র মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬। আহত আরও চার…

ByByNews Desk Apr 30, 2026

হাসপাতালের দেওয়াল ধস: ঘটনাস্থল পরিদর্শনে লোকায়ুক্ত, স্বতঃপ্রণোদিত তদন্তের নির্দেশ

বেঙ্গালুরু, ৩০ এপ্রিল (আইএএনএস): কর্নাটকের কর্নাটক লোকায়ুক্ত বিচারপতি বি.এস. পাটিল বৃহস্পতিবার বোয়ারিং হাসপাতালের প্রাচীর ধসের ঘটনাস্থল পরিদর্শন করে…

ByByNews Desk Apr 30, 2026

লেহ-এ পৌঁছলেন স্বরাষ্ট্রমন্ত্রী, বুদ্ধের পবিত্র অবশেষের আন্তর্জাতিক প্রদর্শনীতে যোগ দেবেন অমিত শাহ

শ্রীনগর, ৩০ এপ্রিল (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার লেহ-এ পৌঁছেছেন। তিনি ভগবান বুদ্ধের পবিত্র অবশেষের প্রথম আন্তর্জাতিক…

ByByNews Desk Apr 30, 2026

তৃণমূল ফিরলে ৬ মে শপথ নেবে নতুন মন্ত্রিসভা: ফিরহাদ হাকিম

কলকাতা, ৩০ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ফের ক্ষমতায় এলে আগামী ৬ মে নতুন মন্ত্রিসভা শপথ নেবে বলে…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top