News Flash

  • Home
  • প্রধান খবর
  • Accident:মাথাভাঙ্গা ঘোকসাডাঙ্গা রাজ্য সড়কে টোটো-ছোটো গাড়ি সংঘর্ষে মৃত ১, আহত আরও ৫ জন
Image

Accident:মাথাভাঙ্গা ঘোকসাডাঙ্গা রাজ্য সড়কে টোটো-ছোটো গাড়ি সংঘর্ষে মৃত ১, আহত আরও ৫ জন

ঘোকসাডাঙ্গা, ৩ অক্টোবর (হি.স.) : মহাষ্টমীর দিনে কোচবিহারের মাথাভাঙ্গা ঘোকসাডাঙ্গা রাজ্য সড়কে টোটো ও মারুতির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একজনের। আহত হয়েছেন আরও পাঁচজন। ঘটনাটি ঘটেছে গয়াবাড়ি সংলগ্ন এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাথাভাঙ্গা ঘোকসাডাঙ্গা রাজ্য সড়কে গয়াবাড়ি সংলগ্ন এলাকা অতিক্রম করার সময় একটি টোটোর সঙ্গে উল্টোদিক থেকে আসা (মাথাভাঙ্গা অভিমুখ থেকে আসা) একটি ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মারুতি ও টোটোতে থাকা ছয়জনই আহত হয়। দুমড়ে মুচড়ে যায় টোটোটি। আহতদের উদ্ধার করে ঘোকসাডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক টোটো চালক কাজল সরকার (২৮)কে মৃত ঘোষণা করেন। জখমরা হলেন সম্পা দাস (১৮), জগদীশ বর্মন(১৯), দিপিকা বর্মন (১৭), মৃনাল বর্মন (১৭), বিজয় নমোদাস (২৮)। আহতদের বাড়ি মাথাভাঙ্গা ২ ব্লকের রুইডাঙ্গা উনিশবিশা এলাকায়।

আহতদের মধ্যে মারুতির চালক বিজয় নমোদাসকে কোচবিহারে রেফার করা হয়েছে। বাকিরা এখানেই চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে ঘোকসাডাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত মারুতি ও টোটোটিকে উদ্ধার করে নিজেদের হেপাজতে নেয়। পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

দ্বিতীয় দফার ভোটে গতি বৃদ্ধি, চার ঘণ্টায় ৩৯.৯৭%, ছ’ঘণ্টায় ৬১.১১% ভোট

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণে ধাপে ধাপে বাড়ছে ভোটের হার। সকাল ১১টা পর্যন্ত…

ByByNews Desk Apr 29, 2026

গঙ্গা এক্সপ্রেসওয়ে উত্তর প্রদেশের উন্নয়নের ‘নতুন লাইফলাইন’: প্রধানমন্ত্রী মোদী

হারদৌই, ২৯ এপ্রিল (আইএএনএস): উত্তর প্রদেশের উন্নয়নে গঙ্গা এক্সপ্রেসওয়ে একটি “নতুন লাইফলাইন” হয়ে উঠবে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Apr 29, 2026

‘বিমারু’ তকমা ঝেড়ে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে উত্তর প্রদেশ: অতীত সরকারকে আক্রমণ মোদীর

হারদৌই, ২৯ এপ্রিল (আইএএনএস): একসময় ‘বিমারু’ ও পিছিয়ে পড়া রাজ্য হিসেবে পরিচিত উত্তর প্রদেশ এখন এক ট্রিলিয়ন ডলারের…

ByByNews Desk Apr 29, 2026

মহিলা সংরক্ষণ বিল ইস্যুতে বিরোধীদের তীব্র আক্রমণ মোদীর, ‘আসল ও কুৎসিত মুখ সামনে এসেছে’

হারদৌই, ২৯ এপ্রিল (আইএএনএস): মহিলা সংরক্ষণ (সংশোধনী) বিল নিয়ে বিরোধীদের কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি,…

ByByNews Desk Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top