News Flash

  • Home
  • প্রধান খবর
  • অভ্যন্তরীণ অথবা বাহ্যিক হোক, দেশের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বায়ুসেনা : রাজনাথ সিং
Image

অভ্যন্তরীণ অথবা বাহ্যিক হোক, দেশের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বায়ুসেনা : রাজনাথ সিং

যোধপুর, ৩ অক্টোবর (হি.স.): অভ্যন্তরীণ হোক অথবা বাহ্যিক, দেশের সুরক্ষায় সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বায়ুসেনা। বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সোমবার রাজস্থানের যোধপুরে প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইফ কমব্যাট হেলিকপ্টার “প্রচন্ড” ভারতীয় বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ভারতীয় বায়ুসেনা দেশের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অভ্যন্তরীণ হুমকি হোক অথবা বাহ্যিক যুদ্ধ, ভারতীয় বায়ুসেনা সর্বদা নিজেদের সাহস ও বীরত্ব দিয়ে জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করেছে। দেশীয়ভাবে তৈরি লাইফ কমব্যাট হেলিকপ্টার ভারতীয় বায়ুসেনার দক্ষতা বৃদ্ধি করবে।”

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও বলেছেন, দেশীয়ভাবে তৈরি লাইট কমব্যাট হেলিকপ্টার (এলসিএইচ)-এর অন্তর্ভুক্তি আমাদের সক্ষমতা বাড়াবে এবং প্রতিরক্ষা উৎপাদনকে বাড়িয়ে তুলবে। রাজনাথের কথায়, দীর্ঘকাল ধরে আক্রমণকারী হেলিকপ্টারের প্রয়োজন ছিল এবং ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের সময়, এর প্রয়োজনীয়তা গুরুতরভাবে অনুভূত হয়েছিল। লাইট কমব্যাট হেলিকপ্টার দুই দশক ধরে গবেষণা ও উন্নয়নের ফলাফল এবং বায়ুসেনায় এর অন্তর্ভুক্তি প্রতিরক্ষা উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, আমসদের সশস্ত্র বাহিনীর সমস্ত চাহিদা পূরণে সক্ষম এই লাইট কমব্যাট হেলিকপ্টার।

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top