News Flash

  • Home
  • প্রধান খবর
  • Accident:মাথাভাঙ্গায় ব্যবসায়ীর বাড়িতে আগুন, ঘটনাস্থলে দমকল
Image

Accident:মাথাভাঙ্গায় ব্যবসায়ীর বাড়িতে আগুন, ঘটনাস্থলে দমকল

মাথাভাঙ্গা, ২ অক্টোবর (হি.স.) : কোচবিহারের মাথাভাঙ্গায় ব্যবসায়ীর বাড়িতে আগুন। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে।

এদিন মাথাভাঙ্গা শহরের ৩ নম্বর ওয়ার্ড থানাপাড়ায় ব্রজনাথ রোড সংলগ্ন হীরালাল শা নামে এক ব্যবসায়ীর বাড়ির তিনতলায় রাখা আবর্জনায় হঠাৎ আগুন লেগে যায়। সপ্তমীর দুপুরে হঠাৎ ওই বাড়ির ছাদে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়। খবর পেয়ে মাথাভাঙ্গা দমকলকেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
মাথাভাঙ্গা দমকলকেন্দ্রের ওসি এন.এন.রায় জানান, খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ওই বাড়ির তিনতলায় আবর্জনার সঙ্গে থাকা দাহ্য বস্তুতে আগুন লেগে যায়। তবে কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি।

Releated Posts

উজবেক প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফল তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে তাসখন্দে অনুষ্ঠিত বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফলগুলি রবিবার তুলে ধরলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

ভারত-উজবেকিস্তান সম্পর্ক উন্নীত হয়ে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’: প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’-এর পর্যায়ে উন্নীত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

‘মহানায়ক’ উত্তম কুমার থেকে নারী ক্ষমতায়ন—‘মন কি বাত’-এ নানা সাফল্যের কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): বাংলার কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানানো থেকে শুরু করে নারী ক্ষমতায়ন,…

ByByNews Desk Aug 30, 2026

মাদকমুক্ত ভারত গড়তে ‘নশামুক্ত যুব’ অভিযানে সকলকে সামিল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে দেশজুড়ে গতি পেয়েছে ‘নশামুক্ত যুব ফর বিকশিত…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top