News Flash

  • Home
  • দিনের খবর
  • Dead Body:নদিয়ায় ঘর থেকে উদ্ধার প্রৌঢ়ার রক্তাক্ত দেহ

Dead Body:নদিয়ায় ঘর থেকে উদ্ধার প্রৌঢ়ার রক্তাক্ত দেহ

নদিয়া, ২ অক্টোবর (হি.স.) : নদীয়ার করিমপুর থানার মহিষবাথান এলাকায় ঘর থেকে উদ্ধার এক প্রৌঢ়ার রক্তাক্ত দেহ। রবিবার সকালে ঘরে ঢুকে তাঁর ছেলে প্রথমে দেহটি দেখতে পায়। মৃতের নাম দীপিকা বিশ্বাস (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সপ্তমীর সকালে বাড়ি রান্না করছিলেন দীপিকা। সে সময়ে ঘরে কেউ ছিলেন না। তাঁর ছেলেও বাইরে গিয়েছিলেন। ঘরে ফিরে মেঝেতে প্রথম মাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর ছেলে।ছেলের চিৎকারেই ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁদের বয়ান অনুযায়ী, মহিলার শরীরে একাধিক ক্ষত ছিল। ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলে প্রাথমিক অনুমান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় করিমপুর থানার পুলিশ। দেহটি উদ্ধার করে প্রথমে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে খুন, তা স্পষ্ট নয়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রতিবেশীরা জানাচ্ছেন, ওই মহিলার শরীরে সোনার গয়না ছিল, সেগুলি লুঠ হয়েছে। লুঠে বাধা পেয়েই খুন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026

সুপ্রিম কোর্টে আবু সালেমের অকাল মুক্তির আবেদন খারিজ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত আবু সালেমের জেল থেকে অকাল মুক্তির…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top