News Flash

  • Home
  • দেশ
  • PM Modi:মহাত্মা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী মোদী
Image

PM Modi:মহাত্মা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২ অক্টোবর (হি.স.) : আজ জাতির পিতা মহাত্মা গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রবিবার প্রধানমন্ত্রী মোদী দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহালয়ে শাস্ত্রীর গ্যালারির ঝলকও শেয়ার করেছেন এবং জনগণকে যাদুঘরটি দেখার আহ্বান জানিয়েছেন।
মহাত্মা গান্ধীর ১৫৩তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী টুইট করেছেন, ” এবারের গান্ধী জয়ন্তীর বিশেষ কারণ ভারত আজাদি কা অমৃত মহোৎসব পালন করছে। সবসময় বাপুর আদর্শে বেঁচে থাকুন। আমি আপনাদের খাদি এবং হস্তশিল্প কেনার জন্যও অনুরোধ করছি। গান্ধীজির প্রতি শ্রদ্ধা স্বরূপ পণ্য।”

এছাড়া প্রধানমন্ত্রী মোদী এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে টুইটে লিখেছেন, “লাল বাহাদুর শাস্ত্রী জি তাঁর সরলতা এবং সিদ্ধান্তমূলকতার জন্য সারা ভারতে প্রশংসিত। আমাদের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে তাঁর কঠোর নেতৃত্ব সর্বদা স্মরণ করা হবে। তাঁর জয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা জানাই।”

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top