News Flash

  • Home
  • প্রধান খবর
  • BJP:বিহারে আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে নীরব প্রতিবাদ করবে বিজেপি: সুশীল মোদী
Image

BJP:বিহারে আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে নীরব প্রতিবাদ করবে বিজেপি: সুশীল মোদী

পটনা, ১ অক্টোবর (হি.স.) : বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আগামীকাল রবিবার পটনায় মহাত্মা গান্ধীর মূর্তির কাছে ১৫ মিনিটের নীরব বিক্ষোভ করবে বলে ঘোষণা করলেন রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী।

শুক্রবার বিহারের আরাহর ফ্রেন্ডস কলোনিতে আততায়ীদের গুলিতে বিজেপি নেতা তথা ঠিকাদার বাবলু সিং-এর উপর হামলার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুশীল মোদী দাবি করেন, এ ধরনের গুলিবর্ষণের ঘটনা নিয়মিতই সামনে আসে। বিহারে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়মিত অবনতি হচ্ছে। পটনায় অনুষ্ঠিত বিনিয়োগকারীদের সভার স্থান থেকে ৩০ কিলোমিটার দূরে বালি মাফিয়াদের মধ্যে একটি হিংসাত্মক সংঘর্ষে পাঁচজন প্রাণ হারিয়েছিলেন। অপরাধীরা এত শক্তিশালী ছিল যে নিজেরাই মৃতদেহ নিয়ে গেছে এবং পুলিশ আজ পর্যন্ত তাদের খুঁজে পায়নি। ওই এলাকায় অভিযান চালাতে গেলে তারা আবার পুলিশের উপর হামলা চালায়।
তিনি আরও অভিযোগ করেন, বিহারের লোকেরা ভয় পাচ্ছে যে “লালু রাজ” রাজ্যে ফিরে এসেছে। তিনি বলেন, যেখানেই এই ধরনের অপরাধ হবে, দলের সদস্যরা তাদের সঙ্গে দেখা করতে যাবেন। বাবলু সিংয়ের উপর হামলার প্রতিবাদে এটি একটি প্রতীকী প্রতিবাদ করা হবে বলেও তিনি জানান।

Releated Posts

অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতায় তৃণমূলের সৌগত রায়, বললেন ‘সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ণ হবে’

কলকাতা, ১২ জুলাই (আইএএনএস) : অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি) নিয়ে ফের বিরোধিতার সুর শোনা…

ByBySandeep Biswas Jul 12, 2026

শ্রী বদ্রীনাথ ধামে অনুদান আত্মসাতের অভিযোগ: তদন্ত রিপোর্ট জমা, একাধিকবার চুরির ইঙ্গিত

চামোলি, ১২ জুলাই (আইএএনএস) : শ্রী বদ্রীনাথ ধামে ভক্তদের দান ও মূল্যবান সামগ্রী আত্মসাতের অভিযোগে গঠিত বিশেষ তদন্তকারী…

ByBySandeep Biswas Jul 12, 2026

ওমান উপকূলে জাহাজে হামলা: ভারতীয় নাবিক নিখোঁজ, উত্তেজনা কমানোর আহ্বান নয়াদিল্লির

নয়াদিল্লি, ১২ জুলাই: ওমান উপকূলে সাইপ্রাসের পতাকাবাহী কন্টেনার জাহাজ জিএফএস গ্যালাক্সি-তে হামলার ঘটনায় এক ভারতীয় ক্রু সদস্য নিখোঁজ…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

মোদির তিন দেশের সফরে কৌশলগত সম্পর্কের নতুন দিগন্ত, ইউরেনিয়াম সরবরাহে সম্মতি অস্ট্রেলিয়ার

নয়াদিল্লি, ১২ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরকে ভারতের দীর্ঘমেয়াদি কৌশলগত, প্রতিরক্ষা ও…

ByByTaniya Chakraborty Jul 12, 2026
Scroll to Top