News Flash

  • Home
  • দিনের খবর
  • শিমলায় গাড়ির ওপর উল্টে গেল আপেলবোঝাই ট্রাক; মৃত্যু ৩ জনের, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
Image

শিমলায় গাড়ির ওপর উল্টে গেল আপেলবোঝাই ট্রাক; মৃত্যু ৩ জনের, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

শিমলা, ১ অক্টোবর (হি.স.): হিমাচল প্রদেশের রাজধানী শিমলায় যাত্রীবাহী গাড়ির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল আপেলবোঝাই একটি ট্রাক। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভিতরে থাকা ৩ জন যাত্রীর। দুর্ঘটনায় ট্রাকের চালক সামান্য আহত হয়েছে, তাকে গ্রেফতার করেছে পুলিশ। এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর।

পুলিশ জানিয়েছে, শনিবার সকালে আপেলবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির ওপর উল্টে যায়। শিমলার ছাড়াব্রা এলাকায় থিয়োগ-শিমলা সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। ট্রাকের নীচে চাপা পড়ে গাড়ির ভিতরে থাকা ৩ জন যাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গ্রেফতার করা হয়েছে ট্রাকের চালককে। দুর্ঘটনায় শোকব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। মৃতদের পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top