News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতে কোভিডে নয়া আক্রান্ত ৩,৯৪৭ জন; সক্রিয় রোগী কমে ৩৯,৫৮৩, মৃত্যু ১৮ জনের
Image

ভারতে কোভিডে নয়া আক্রান্ত ৩,৯৪৭ জন; সক্রিয় রোগী কমে ৩৯,৫৮৩, মৃত্যু ১৮ জনের

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ ফের ৪-হাজারের নীচে নেমে এসেছে, বৃহস্পতিবার সারা দিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৪৭ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে ১৮ জনের মৃত্যু হয়েছে, শুধুমাত্র কেরলেই ৯ জনের মৃত্যু হয়েছে, ফলে ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,২৮,৬২৯-এ পৌঁছেছে। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৩৯ হাজার ৫৮৩-এ পৌঁছেছে। দেশে আরোগ্যের হার এই মুহূর্তে ৯৮.৭৩ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৪৭ জন, এখনও পর্যন্ত দেশে মোট করোনায় সংক্রমিত হয়েছেন ৪,৪৫,৮৭,৩০৭ জন। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৩৯ হাজার ৫৮৩-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৯ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৩৪ লক্ষ ২১ হাজার ৯৬২ জন প্রাপক, ফলে ভারতে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ২১৮.৫২-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪০,১৯,০৯৫ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৩ শতাংশ।

Releated Posts

রাহুল গান্ধী চাইলে সংসদে বিরোধীরা স্লোগান ও হট্টগোল করত না: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চাইলে সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে বিরোধী সাংসদরা সংসদে হট্টগোল…

ByByNews Desk Aug 19, 2026

পটনায় প্রতিবাদ মিছিল থেকে তেজস্বী যাদব আটক, আরজেডি সমর্থকদের ছত্রভঙ্গ করতে জলকামান

পটনা, ১৯ আগস্ট (আইএএনএস): বিহার বিধানসভার বিরোধী দলনেতা তথা রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর নেতা তেজস্বী যাদবকে বুধবার পটনায়…

ByByNews Desk Aug 19, 2026

পটনায় আরজেডির রাজভবন অভিযান ঘিরে উত্তেজনা, ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের

পটনা, ১৯ আগস্ট (আইএএনএস): ছাত্রদের বিভিন্ন দাবি, বেকারত্ব, পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং সিওয়ানে একে-৪৭ দিয়ে গুলি চালানোর বিতর্ককে…

ByByNews Desk Aug 19, 2026

৭০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে সিঙ্গাপুরে পীযূষ গোয়েল, অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ভারত ও সিঙ্গাপুরের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে ৭০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top